জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা
নবগঠিত সরকার প্রধান ও মন্ত্রিসভার সদস্যদের আগমনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জোরদার করা হয়েছে প্রস্তুতি। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষ্যে সাময়িকভাবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এরপরই নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গণে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ। ধুয়ে-মুছে ঝকঝকে করা হচ্ছে বিভিন্ন স্থাপনা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এ কারণে নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনের স্বার্থে সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। শ্রদ্ধা নিব
নবগঠিত সরকার প্রধান ও মন্ত্রিসভার সদস্যদের আগমনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জোরদার করা হয়েছে প্রস্তুতি। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষ্যে সাময়িকভাবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এরপরই নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এ উপলক্ষ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গণে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ। ধুয়ে-মুছে ঝকঝকে করা হচ্ছে বিভিন্ন স্থাপনা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এ কারণে নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনের স্বার্থে সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে পুনরায় সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে।
What's Your Reaction?