জানালার গ্রিল কেটে অস্ত্রের মুখে ডাকাতি

নারায়ণগঞ্জে বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে।  পরিবার সূত্রে জানা যায়, ভোরের কিছু আগে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে। এরপর ভুক্তভোগী হুমায়ুন কবিরের রুমে প্রবেশ করে সবাই অস্ত্র দেখিয়ে জিম্মি করে চোখ-হাত বেঁধে ফেলে। এরপর ডাকাতরা ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কারের দাবি করলে পরিবারের লোকজন ঘরে থাকা নগদ দুই লক্ষাধিক টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতদের দিয়ে দেয়। পরে ফজরের আজানের সময় ডাকাতরা চলে যায়। ঘটনার পর পর নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ আরও কিছু তথ্য-প্রমাণ তারা পেয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনই সব বলছেন না।

জানালার গ্রিল কেটে অস্ত্রের মুখে ডাকাতি

নারায়ণগঞ্জে বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

পরিবার সূত্রে জানা যায়, ভোরের কিছু আগে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে। এরপর ভুক্তভোগী হুমায়ুন কবিরের রুমে প্রবেশ করে সবাই অস্ত্র দেখিয়ে জিম্মি করে চোখ-হাত বেঁধে ফেলে।

এরপর ডাকাতরা ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কারের দাবি করলে পরিবারের লোকজন ঘরে থাকা নগদ দুই লক্ষাধিক টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতদের দিয়ে দেয়। পরে ফজরের আজানের সময় ডাকাতরা চলে যায়।

ঘটনার পর পর নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ আরও কিছু তথ্য-প্রমাণ তারা পেয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনই সব বলছেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow