জাপানিজদের পাঁচ আঙুল দেখিয়ে কিসের খোঁচা দিলেন ব্রাজিলের কুনহা?

বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপাজয়ী দল ব্রাজিল। এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জিতেছে তারা। শেষবার ২০০২ সালে তারা বিশ্বকাপ জিতেছিল এশিয়ার মাটিতে। এরপর দীর্ঘ ২৪ বছর পেরিয়ে গেলেও অধরা ট্রফি ছোঁয়া হয়নি ব্রাজিলের। জাপানের বিপক্ষে ২-১ গোলে দুর্দান্ত প্রত্যাবর্তনের জয়ের পর আবেগে ভেসে যান ব্রাজিল ফরোয়ার্ড মাথেউস কুনহা। ম্যাচ শেষে তিনি জাপানি খেলোয়াড়দের দিকে এগিয়ে যান, হাতের পাঁচ আঙুল দেখিয়ে ব্রাজিলের জেতা পাঁচটি বিশ্বকাপ শিরোপার কথা মনে করিয়ে দেন এবং চিৎকার করে বলেন, ‘আমার পাঁচটা আছে!’ কুনহার এই উদযাপন দ্রুতই আলোচনার বিষয় হয়ে ওঠে। ব্রাজিল নাটকীয় এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে এবং এখন তারা নরওয়ে অথবা আইভরি কোস্টের বিপক্ষে পরবর্তী ম্যাচের অপেক্ষায় রয়েছে। আরআর/আইএন

জাপানিজদের পাঁচ আঙুল দেখিয়ে কিসের খোঁচা দিলেন ব্রাজিলের কুনহা?

বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপাজয়ী দল ব্রাজিল। এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জিতেছে তারা। শেষবার ২০০২ সালে তারা বিশ্বকাপ জিতেছিল এশিয়ার মাটিতে। এরপর দীর্ঘ ২৪ বছর পেরিয়ে গেলেও অধরা ট্রফি ছোঁয়া হয়নি ব্রাজিলের।

জাপানের বিপক্ষে ২-১ গোলে দুর্দান্ত প্রত্যাবর্তনের জয়ের পর আবেগে ভেসে যান ব্রাজিল ফরোয়ার্ড মাথেউস কুনহা।

ম্যাচ শেষে তিনি জাপানি খেলোয়াড়দের দিকে এগিয়ে যান, হাতের পাঁচ আঙুল দেখিয়ে ব্রাজিলের জেতা পাঁচটি বিশ্বকাপ শিরোপার কথা মনে করিয়ে দেন এবং চিৎকার করে বলেন, ‘আমার পাঁচটা আছে!’

কুনহার এই উদযাপন দ্রুতই আলোচনার বিষয় হয়ে ওঠে। ব্রাজিল নাটকীয় এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে এবং এখন তারা নরওয়ে অথবা আইভরি কোস্টের বিপক্ষে পরবর্তী ম্যাচের অপেক্ষায় রয়েছে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow