জাপানের টোকিওর রাস্তায় ডাস্টবিন খুঁজে পেলেন না দিলজিৎ

সম্প্রতি ‘সতলুজ’ সিনেমাকে ঘিরে বিতর্কে ছিলেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। তবে সেই আলোচনা আপাতত পেছনে ফেলে জাপান সফরে সময় কাটাচ্ছেন এই তারকা। টোকিও ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তিনি। আর সেখানেই উঠে এসেছে এমন এক অভিজ্ঞতা, যা দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন দিলজিৎ। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দিলজিৎকে বলতে শোনা যায়, টোকিওর রাস্তায় অনেক খুঁজেও তিনি একটি ডাস্টবিন পাননি। কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো শহরজুড়ে কোথাও একটুকরো আবর্জনাও চোখে পড়েনি। পরিচ্ছন্ন ও গোছানো পরিবেশ দেখে মুগ্ধ এই তারকা। আরও পড়ুন আবারও মুখোমুখি কঙ্গনা-হৃতিক, নতুন করে শুরু বিতর্ক ভিডিওতে তিনি জানান, জাপানের মানুষ পরিচ্ছন্নতার ব্যাপারে অত্যন্ত সচেতন। রাস্তায় ডাস্টবিন না থাকলেও কেউ যেখানে-সেখানে ময়লা ফেলেন না। বরং নিজের আবর্জনা সঙ্গে নিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে ফেলেন। নাগরিকদের এই অভ্যাসই দেশটির পরিচ্ছন্নতা ধরে রাখতে বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি। শুধু পরিচ্ছন্নতাই নয়, জাপানের সংস্কৃতি, পরিবেশ ও জীবনযাপনও উপভোগ করছেন দিলজিৎ। টোকিও সফরের বিভিন্ন ছবি ও ভি

জাপানের টোকিওর রাস্তায় ডাস্টবিন খুঁজে পেলেন না দিলজিৎ

সম্প্রতি ‘সতলুজ’ সিনেমাকে ঘিরে বিতর্কে ছিলেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। তবে সেই আলোচনা আপাতত পেছনে ফেলে জাপান সফরে সময় কাটাচ্ছেন এই তারকা। টোকিও ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তিনি। আর সেখানেই উঠে এসেছে এমন এক অভিজ্ঞতা, যা দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন দিলজিৎ।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দিলজিৎকে বলতে শোনা যায়, টোকিওর রাস্তায় অনেক খুঁজেও তিনি একটি ডাস্টবিন পাননি। কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো শহরজুড়ে কোথাও একটুকরো আবর্জনাও চোখে পড়েনি। পরিচ্ছন্ন ও গোছানো পরিবেশ দেখে মুগ্ধ এই তারকা।

ভিডিওতে তিনি জানান, জাপানের মানুষ পরিচ্ছন্নতার ব্যাপারে অত্যন্ত সচেতন। রাস্তায় ডাস্টবিন না থাকলেও কেউ যেখানে-সেখানে ময়লা ফেলেন না। বরং নিজের আবর্জনা সঙ্গে নিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে ফেলেন। নাগরিকদের এই অভ্যাসই দেশটির পরিচ্ছন্নতা ধরে রাখতে বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।

শুধু পরিচ্ছন্নতাই নয়, জাপানের সংস্কৃতি, পরিবেশ ও জীবনযাপনও উপভোগ করছেন দিলজিৎ। টোকিও সফরের বিভিন্ন ছবি ও ভিডিওতে কখনো তাকে স্থানীয় খাবারের স্বাদ নিতে, কখনো আইসক্রিম খেতে, আবার কখনও কেনাকাটা করতে দেখা গেছে। সফরের ফাঁকে ভক্তদের সঙ্গেও সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তগুলোও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই গায়ক-অভিনেতা।

জানা গেছে, শিগগির ‘অওরা ওয়ার্ল্ড ট্যুর ২০২৬’ নিয়ে ইউরোপ সফরে যাবেন দিলজিৎ দোসাঞ্জ। ব্যস্ত সেই সফর শুরুর আগে কিছুটা অবসর কাটাতেই তার এই জাপান ভ্রমণ।

উল্লেখ্য, দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর সম্প্রতি মুক্তি পায় দিলজিৎ অভিনীত ‘সতলুজ’। মুক্তির পর ছবিটি ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হলে তা ওটিটি প্ল্যাটফর্ম থেকেও সরিয়ে নেওয়া হয়। তবে সেই বিতর্কে আর না জড়িয়ে আপাতত জাপান সফরের আনন্দেই মেতে আছেন এই পাঞ্জাবি তারকা।

এমএমএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow