জাপানের বিপক্ষে ‘ফাইনাল’ ম্যাচে কোন তারকার দিকে তাকিয়ে সুইডেন?

নকআউটে যেতে হলে জাপানের বিপক্ষে জয়ের বিকল্প নেই সুইডেনের। অন্যদিকে ড্র করতে পারলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে জাপানের। ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে এরই মধ্যে জাপান রয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। ৪ পয়েন্ট শীর্ষে থাকা নেদারল্যান্ডসেরও। তারা আজ মাঠে নামবে অবশ্য বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া তিউনিসিয়ার। নকআউটে ওঠা তাদের ক্ষেত্রে একপ্রকার নিশ্চিত। জাপানের বিপক্ষে তাই সুইডেনের আজ বাঁচা-মরার লড়াই। হারলে বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে। এ কারণে সুইডেনের কোচ গ্রাহাম পটার দলের এই ভাগ্য নির্ধারণী ম্যাচের আগে আলেকজান্ডার ইসাকের দিকেই তাকি রয়েছেন বেশি। ইসাকের সঙ্গে প্রকাশ্য অনুশীলনে কৌশলগত আলোচনা করেন তিনি। শুক্রবার জাপানের বিপক্ষে ম্যাচে জয় ছাড়া সুইডেনের সামনে আর কোনো পথ খোলা নেই। পটারের লক্ষ্য ইসাকের সঙ্গে ভিক্টর গিয়োকেরেসের সমন্বয় আরও উন্নত করা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইসাককে বাড়তি অনুপ্রেরণাও দেন পটার।তিনি বলেন, ‘আমাদের দলে সম্ভবত বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছে যারা বড় ফাঁকা জায়গা কাজে লাগাতে পারে। তাই আমাদের ডিফেন্স লাইন নিচু রাখতে হবে, তবে

জাপানের বিপক্ষে ‘ফাইনাল’ ম্যাচে কোন তারকার দিকে তাকিয়ে সুইডেন?

নকআউটে যেতে হলে জাপানের বিপক্ষে জয়ের বিকল্প নেই সুইডেনের। অন্যদিকে ড্র করতে পারলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে জাপানের। ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে এরই মধ্যে জাপান রয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। ৪ পয়েন্ট শীর্ষে থাকা নেদারল্যান্ডসেরও। তারা আজ মাঠে নামবে অবশ্য বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া তিউনিসিয়ার। নকআউটে ওঠা তাদের ক্ষেত্রে একপ্রকার নিশ্চিত।

জাপানের বিপক্ষে তাই সুইডেনের আজ বাঁচা-মরার লড়াই। হারলে বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে। এ কারণে সুইডেনের কোচ গ্রাহাম পটার দলের এই ভাগ্য নির্ধারণী ম্যাচের আগে আলেকজান্ডার ইসাকের দিকেই তাকি রয়েছেন বেশি। ইসাকের সঙ্গে প্রকাশ্য অনুশীলনে কৌশলগত আলোচনা করেন তিনি।

শুক্রবার জাপানের বিপক্ষে ম্যাচে জয় ছাড়া সুইডেনের সামনে আর কোনো পথ খোলা নেই। পটারের লক্ষ্য ইসাকের সঙ্গে ভিক্টর গিয়োকেরেসের সমন্বয় আরও উন্নত করা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইসাককে বাড়তি অনুপ্রেরণাও দেন পটার।তিনি বলেন, ‘আমাদের দলে সম্ভবত বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছে যারা বড় ফাঁকা জায়গা কাজে লাগাতে পারে। তাই আমাদের ডিফেন্স লাইন নিচু রাখতে হবে, তবে এতটা নয় যে অতিরিক্ত রক্ষণাত্মক বা নিষ্ক্রিয় হয়ে পড়ি। লক্ষ্য হলো আক্রমণের সুযোগ তৈরি করা।’

পটার আরও ব্যাখ্যা করেন, ‘সব সময় ভারসাম্য খুঁজে নিতে হবে এবং খেলোয়াড়দের অবস্থান, তাদের পারস্পরিক সমন্বয়, প্রতিপক্ষের ঐক্য, আক্রমণের ধরণ এবং মাঠের কোন স্থানটিতে তারা বেশি কার্যকর- এসব বিষয় বিবেচনায় রাখতে হবে।’

জাপানের বিপক্ষে ম্যাচের চাবিকাঠি সম্পর্কে তিনি বলেন, ‘রক্ষণে আমাদের দল হিসেবে খুবই সুশৃঙ্খল ও কমপ্যাক্ট থাকতে হবে। জাপান তাদের সমন্বয়, একতা এবং একসঙ্গে কাজ করার দক্ষতার জন্য পরিচিত। যদি মাঠ বড় হয়ে যায় এবং আমাদের বিস্তৃত এলাকায় রক্ষণ করতে হয়, তাহলে দিনটি কঠিন হয়ে উঠবে। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে দল হিসেবে ঘনিষ্ঠ ও সংগঠিত থাকছি। শুধু এই ম্যাচেই নয়, পুরো টুর্নামেন্টজুড়েই এটি গুরুত্বপূর্ণ হবে, কারণ সব দলই শক্তিশালী।’

সুইডেন টুর্নামেন্ট শুরু করেছিল তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে। তবে পরের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে একই ব্যবধানে ৫-১ গোলে হেরে বাস্তবতায় ফিরে আসে তারা।

গত অক্টোবরে সুইডেনের দায়িত্ব নেওয়া পটার এখনও আশাবাদী। যদিও তিনি স্বীকার করেছেন যে দলটির একসঙ্গে কাজ করার সময় সীমিত ছিল। তার ভাষায়, ‘ভালো দিনে আমরা যে কোনো দলের সঙ্গে লড়াই করতে এবং জিততে সক্ষম- এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে এটাও সত্য যে আমরা একসঙ্গে কাজ করার খুব বেশি সময় পাইনি। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদিও আমি এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করছি না। আমরা ম্যাচের জন্য প্রস্তুত থাকব এবং জয়ের জন্যই মাঠে নামব।’

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow