জাবিতে বড় পর্দায় খেলা দেখাবে জাকসু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মুক্তমঞ্চে বড় পর্দায় ফিফা ফুটবল বিশ্বকাপ খেলা দেখার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রোববার (১৪ জুন) দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচটি দিয়ে এর উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেছেন জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন। এরপর ভোর ৪টায় ব্রাজিল বনাম মরক্কো ম্যাচটি দেখার ব্যবস্থা রয়েছে। আয়োজকরা জানান, প্রাথমিকভাবে শুধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে খেলা দেখার আয়োজন করা হয়েছে। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এবং জাকসু প্রাঙ্গণেও বড় পর্দা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। মোট তিন জায়গায় বড় পর্দা স্থাপন করা হবে। জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বড়পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। প্রাথমিকভাবে মুক্তমঞ্চে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে আরও দুটি জায়গায় বড় পর্দা স্থাপন করা হবে। যেহেতু সবগুলো ম্যাচ রাতে অনুষ্ঠিত হবে, তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের অপরিচিত কিংবা সন্দেহভাজন কিছু ম

জাবিতে বড় পর্দায় খেলা দেখাবে জাকসু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মুক্তমঞ্চে বড় পর্দায় ফিফা ফুটবল বিশ্বকাপ খেলা দেখার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

রোববার (১৪ জুন) দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচটি দিয়ে এর উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেছেন জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন। এরপর ভোর ৪টায় ব্রাজিল বনাম মরক্কো ম্যাচটি দেখার ব্যবস্থা রয়েছে।

আয়োজকরা জানান, প্রাথমিকভাবে শুধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে খেলা দেখার আয়োজন করা হয়েছে। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এবং জাকসু প্রাঙ্গণেও বড় পর্দা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। মোট তিন জায়গায় বড় পর্দা স্থাপন করা হবে।

জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বড়পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। প্রাথমিকভাবে মুক্তমঞ্চে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে আরও দুটি জায়গায় বড় পর্দা স্থাপন করা হবে। যেহেতু সবগুলো ম্যাচ রাতে অনুষ্ঠিত হবে, তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের অপরিচিত কিংবা সন্দেহভাজন কিছু মনে হলে শিক্ষার্থীরা যাতে নিরাপত্তা অফিসে যোগাযোগ করে সে আহ্বান রাখবো।

অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসের অভ্যন্তরে সার্বক্ষণিক নিরাপত্তা টহল চলমান থাকবে। নির্দিষ্ট স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োজিত করা হবে। খেলা দেখার স্থানগুলোতেও নিরাপত্তা কর্মীরা অবস্থান করবে।

মো. রকিব হাসান প্রান্ত/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow