জামায়াত নেতার খামার থেকে ৪০ টি ছাগল লুট 

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরে নিজামপুর রেলস্টেশনের পূর্ব পাশে খামার কর্মচারীকে জিম্মি করে এই লুটের ঘটনা ঘটে।  খামার মালিক আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হাইকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। খামার মালিক আবু হেনা কায়সার বলেন, ‘আমার বাড়ি হাইতকান্দি ইউনিয়নের হলেও কর্মচারী রেখে দুই বছর ধরে পার্শ্ববর্তী ইউনিয়ন ওয়াহেদপুরে একটি ছাগলের খামার গড়েছি। খামারে চার লাখ টাকা মূল্যের ছোট-বড় চল্লিশটি ছাগল ছিল। সোমবার দিবাগত রাতে গাড়ি নিয়ে এসে বেশ কয়েকজন ধারালো অস্ত্রের মুখে আমার কর্মচারীকে বেঁধে খামার থেকে ৪০টি ছাগল নিয়ে গেছে। আমি বিষয়টি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। প্রয়োজন হলে লিখিত অভিযোগ করবো।’ নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসি পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ওয়াহ

জামায়াত নেতার খামার থেকে ৪০ টি ছাগল লুট 

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরে নিজামপুর রেলস্টেশনের পূর্ব পাশে খামার কর্মচারীকে জিম্মি করে এই লুটের ঘটনা ঘটে। 

খামার মালিক আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হাইকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

খামার মালিক আবু হেনা কায়সার বলেন, ‘আমার বাড়ি হাইতকান্দি ইউনিয়নের হলেও কর্মচারী রেখে দুই বছর ধরে পার্শ্ববর্তী ইউনিয়ন ওয়াহেদপুরে একটি ছাগলের খামার গড়েছি। খামারে চার লাখ টাকা মূল্যের ছোট-বড় চল্লিশটি ছাগল ছিল। সোমবার দিবাগত রাতে গাড়ি নিয়ে এসে বেশ কয়েকজন ধারালো অস্ত্রের মুখে আমার কর্মচারীকে বেঁধে খামার থেকে ৪০টি ছাগল নিয়ে গেছে। আমি বিষয়টি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। প্রয়োজন হলে লিখিত অভিযোগ করবো।’

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসি পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহদপুর এলাকায় এক ব্যক্তির খামারে কর্মচারীকে বেঁধে কিছু ছাগল নিয়ে গেছে এমন অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow