জামালপুরে নদীতে নেমে একজনের মৃত্যু
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে মাহাতাবুদ্দৌলাহ পাহালোয়ান শাকিল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার গুঠাইল এলাকার এ ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের (গুঠাইল পাহালোয়ান বাড়ি) মুক্তিযোদ্ধা মো. শাহা রিয়া পাহালোয়ানের ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবারও বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নামেন শাকিল। এসময় তিনি পানিতে তলিয়ে যান। পরে নদীতে থাকা স্থানীয় লোকজন তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নোমানুর রশিদ (নয়ন) বলেন, হাসপাতালে আনার আগেই তোর মৃত্যু হয়েছে। হৃদয় আহম্মেদ/এএইচ/এমএস
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে মাহাতাবুদ্দৌলাহ পাহালোয়ান শাকিল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার গুঠাইল এলাকার এ ঘটনা ঘটে।
নিহত শাকিল উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের (গুঠাইল পাহালোয়ান বাড়ি) মুক্তিযোদ্ধা মো. শাহা রিয়া পাহালোয়ানের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবারও বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নামেন শাকিল। এসময় তিনি পানিতে তলিয়ে যান। পরে নদীতে থাকা স্থানীয় লোকজন তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নোমানুর রশিদ (নয়ন) বলেন, হাসপাতালে আনার আগেই তোর মৃত্যু হয়েছে।
হৃদয় আহম্মেদ/এএইচ/এমএস
What's Your Reaction?