জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্যরেখায় টানা দুইদিন অবস্থানের পর হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন ওই যুবক। বিজিবির ধারণা, বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে রাতের কোনো এক সময় ফেরত নিয়ে গিয়েছে। স্থানীয়রা জানায়, পাররামরামপুর ইউনিয়নের মধ্যেরচর সীমান্তের ১০৭৮ নম্বর পিলারের কাছে গত দুই রাত ধরে ওই ব্যক্তি অবস্থান করছিলেন ওই যুবক। বুধবার (১৭ জুন) সকালে ওই যুবককে শূন্য রেখার আশেপাশে দেখা যাচ্ছে না। মঙ্গলবার রাতেও স্থানীয়রা তাকে সেখানে দেখতে পান। তবে বুধবার ভোর থেকে তাকে আর ওই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগে গত ১৫ জুন সোমবার রাতে মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটকে দেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি প্রথমে নিজেকে বাংলাদেশি বলে দাবি করলেও পরবর্তীতে নিজের কোনো সঠিক নাম-ঠিকানা বা পরিচয় দিতে পারেননি। পরিচয় নিশ্চিত হতে না পারায় ওই রাতেই বিজিবি ও স্থানীয়রা তাকে পুনরায় শূন্যরেখার ওপারে ভারতীয় সীমানার ভেতরে ঠ

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্যরেখায় টানা দুইদিন অবস্থানের পর হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন ওই যুবক। বিজিবির ধারণা, বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে রাতের কোনো এক সময় ফেরত নিয়ে গিয়েছে।

স্থানীয়রা জানায়, পাররামরামপুর ইউনিয়নের মধ্যেরচর সীমান্তের ১০৭৮ নম্বর পিলারের কাছে গত দুই রাত ধরে ওই ব্যক্তি অবস্থান করছিলেন ওই যুবক।

বুধবার (১৭ জুন) সকালে ওই যুবককে শূন্য রেখার আশেপাশে দেখা যাচ্ছে না। মঙ্গলবার রাতেও স্থানীয়রা তাকে সেখানে দেখতে পান। তবে বুধবার ভোর থেকে তাকে আর ওই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

এর আগে গত ১৫ জুন সোমবার রাতে মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটকে দেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি প্রথমে নিজেকে বাংলাদেশি বলে দাবি করলেও পরবর্তীতে নিজের কোনো সঠিক নাম-ঠিকানা বা পরিচয় দিতে পারেননি। পরিচয় নিশ্চিত হতে না পারায় ওই রাতেই বিজিবি ও স্থানীয়রা তাকে পুনরায় শূন্যরেখার ওপারে ভারতীয় সীমানার ভেতরে ঠেলে দেয়। এরপর থেকেই তিনি শূন্য রেখার পাশে অবস্থান করছিলেন।

বুধবার সকালে ওই যুবককে দেখা না গেলে স্থানীয়রা আশেপাশে খুঁজ নিয়ে বিজিবিকে বিষয়টি জানায়। বিজিবিও আশেপাশে খোঁজ নিতে থাকে।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান মুঠোফোনে বলেন, আমরা ধারণা করছি, বিএসএফ তাকে নিয়ে গিয়েছে। তবুও আমরা বাংলাদেশের সীমান্তে খোঁজ-খবর রাখছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow