জামালপুর-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত ফরিদুল কবীর তালুকদার শামীম
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার শামীম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৮৮টি কেন্দ্রে মোট ১৪৬৫৪৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল আওয়াল ৪৪১৬১ ভোট পেয়েছেন।অন্যান্য প্রার্থীরা হলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মাওলানা আলী আকবর সিদ্দিক ১২৮৭ ভোট, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের ইকবাল হোসেন ৩৭৯ ভোট, নাগরিক ঐক্যের কেটলি প্রতীকের কবীর হাসান ৩৭৫ ভোট এবং সিপিবি'র কাস্তে প্রতীকের মো. মাহবুব জামান জুয়েল ১৩০০ ভোট পেয়েছেন।জানা গেছে, ১১ দলীয় জোটের জামায়াত ইসলামীর প্রার্থী মো. আব্দুল আওয়াল নিজের ভোটকেন্দ্রেও জয়লাভ করতে পারেননি। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩০৪৯৯২ জন।
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার শামীম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৮৮টি কেন্দ্রে মোট ১৪৬৫৪৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল আওয়াল ৪৪১৬১ ভোট পেয়েছেন।
অন্যান্য প্রার্থীরা হলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মাওলানা আলী আকবর সিদ্দিক ১২৮৭ ভোট, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের ইকবাল হোসেন ৩৭৯ ভোট, নাগরিক ঐক্যের কেটলি প্রতীকের কবীর হাসান ৩৭৫ ভোট এবং সিপিবি'র কাস্তে প্রতীকের মো. মাহবুব জামান জুয়েল ১৩০০ ভোট পেয়েছেন।
জানা গেছে, ১১ দলীয় জোটের জামায়াত ইসলামীর প্রার্থী মো. আব্দুল আওয়াল নিজের ভোটকেন্দ্রেও জয়লাভ করতে পারেননি। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩০৪৯৯২ জন।
What's Your Reaction?