জামায়াতের আরও ৪, বিএনপির ১ প্রার্থীর হাইকোর্টে আবেদন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের আরও চারজন সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির একজন সংসদ সদস্য প্রার্থী ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। তারা হলেন, নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের প্রার্থী ইকবাল হোসাইন ভূইয়া, লালমনিরহাট-২ আসনের জামায়াতের প্রার্থী মো. ফিরোজ হায়দার, লালমনিরহাট-১ আসনের জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু এবং ময়মনসিংহ-১ আসনের বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে বিভিন্ন সময়ে বিএনপির কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর-৬ আসনের মো. সাইফুল ইসলাম, বিএনপির রংপুর-৪ আসনের মোহাম্মদ এমদাদুল হক ভরসা, বিএনপির রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন, রাজশাহীর বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর, পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব, শেরপুর-১ আসনে বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা–৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাক

জামায়াতের আরও ৪, বিএনপির ১ প্রার্থীর হাইকোর্টে আবেদন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের আরও চারজন সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির একজন সংসদ সদস্য প্রার্থী ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন।

তারা হলেন, নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের প্রার্থী ইকবাল হোসাইন ভূইয়া, লালমনিরহাট-২ আসনের জামায়াতের প্রার্থী মো. ফিরোজ হায়দার, লালমনিরহাট-১ আসনের জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু এবং ময়মনসিংহ-১ আসনের বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে বিএনপির কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর-৬ আসনের মো. সাইফুল ইসলাম, বিএনপির রংপুর-৪ আসনের মোহাম্মদ এমদাদুল হক ভরসা, বিএনপির রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন, রাজশাহীর বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর, পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব, শেরপুর-১ আসনে বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা–৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাকা–৭ আসনে জামায়াতের মো. এনায়াত উল্লা ও গাইবান্ধা-৪ আসনে জামায়াতের মো. আবদুর রহিম সরকার আবেদন করেন।

আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। একইসঙ্গে ওইসব আসনের ব্যালট রিটার্নিং অফিসারদের থেকে নিয়ে নির্বাচন কমিশনকে সংরক্ষণ করতে বলেছেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনালে গঠন করা হয়। হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

এফএইচ/এসএনআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow