জামায়াতের কর্মীদের ইতিহাস ও আদর্শ সম্পর্কে নৈতিক মান উন্নত করতে হবে

ইতিহাস ও আদর্শ সম্পর্কে জামায়াতে ইসলামীর কর্মীদের নৈতিক মান উন্নত করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি জামায়াতের ইতিহাসকে ত্যাগ, সংগ্রাম, আদর্শ ও নৈতিকতার ইতিহাস বলেও উল্লেখ করেন।  শনিবার (৮ আগস্ট) চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারে জামায়াতের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের বিআইএ মিলনায়তনে আইনজীবী থানার উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনজীবী থানা জামায়াতের আমির অ্যাডভোকেট আরিফুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল গালিবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস ও নগর কর্মপরিষদ সদস্য ড. আ. ম. ম. মসরুর হোসাইন। আরও পড়ুন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত নজরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াত ইসলামি মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। একজন আদর্শ কর্মীর সবচেয়ে বড় সম্পদ

জামায়াতের কর্মীদের ইতিহাস ও আদর্শ সম্পর্কে নৈতিক মান উন্নত করতে হবে

ইতিহাস ও আদর্শ সম্পর্কে জামায়াতে ইসলামীর কর্মীদের নৈতিক মান উন্নত করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি জামায়াতের ইতিহাসকে ত্যাগ, সংগ্রাম, আদর্শ ও নৈতিকতার ইতিহাস বলেও উল্লেখ করেন। 

শনিবার (৮ আগস্ট) চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারে জামায়াতের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের বিআইএ মিলনায়তনে আইনজীবী থানার উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনজীবী থানা জামায়াতের আমির অ্যাডভোকেট আরিফুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল গালিবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস ও নগর কর্মপরিষদ সদস্য ড. আ. ম. ম. মসরুর হোসাইন।

নজরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াত ইসলামি মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। একজন আদর্শ কর্মীর সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, তাকওয়া, সৎ চরিত্র ও দায়িত্বশীলতা। কর্মীদের ব্যক্তিজীবন ও কর্মজীবনে ইসলামের আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ও কল্যাণের বার্তা পৌঁছে দিতে নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বর্তমানে নানা ধরনের বিভ্রান্তি ও নৈতিক অবক্ষয় সমাজকে গ্রাস করছে। এ পরিস্থিতিতে কর্মীদের কোরআন-সুন্নাহর জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আইনজীবী সমাজকে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি বলেন, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার হতে হবে। অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে নীতিনিষ্ঠ অবস্থান নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।

শিক্ষাশিবিরে বক্তারা কর্মীদের নিয়মিত অধ্যয়ন, আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে থানা শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট আবুল মোজাফফর, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারসহ থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow