জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের প্রথমত সাংগঠনিক দক্ষতা, দ্বিতীয়ত রাজনৈতিক প্রজ্ঞা এবং তৃতীয়ত দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে। এই তিনটি গুণ ছাড়া সংগঠনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় এফপিএবি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নিতে দায়িত্বশীলদের সাংগঠনিক, রাজনৈতিক এবং দ্বীনি—এই তিনটি যোগ্যতায় সমৃদ্ধ হতে হবে। একইসঙ্গে সংগঠনের সর্বস্তরে আল্লাহভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সংগঠনের প্রতিটি স্তরে আল্লাহভীতি, জবাবদিহিতা ও তাকওয়াভিত্তিক পরিবেশ গড়ে তুলতে পারলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অতীতের রাজনৈতিক পরিস্থিতির

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের প্রথমত সাংগঠনিক দক্ষতা, দ্বিতীয়ত রাজনৈতিক প্রজ্ঞা এবং তৃতীয়ত দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে। এই তিনটি গুণ ছাড়া সংগঠনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় এফপিএবি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নিতে দায়িত্বশীলদের সাংগঠনিক, রাজনৈতিক এবং দ্বীনি—এই তিনটি যোগ্যতায় সমৃদ্ধ হতে হবে। একইসঙ্গে সংগঠনের সর্বস্তরে আল্লাহভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সংগঠনের প্রতিটি স্তরে আল্লাহভীতি, জবাবদিহিতা ও তাকওয়াভিত্তিক পরিবেশ গড়ে তুলতে পারলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অতীতের রাজনৈতিক পরিস্থিতির পর সৃষ্ট সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম এবং জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

সমাবেশে দিনাজপুর জেলার ১৩ উপজেলার আমির ও সেক্রেটারি, জেলা কর্মপরিষদ এবং মজলিসে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow