জামায়াতের মহিলা নেত্রীদের সঙ্গে পাকিস্তানের সীমা মালিকের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীলা ডা. সীমা মালিক।  মঙ্গলবার (১২ মে) রাজধানীর মগবাজারে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় হয়।  সভায় ডা. সীমা মালিককে বাংলাদেশে আসায় স্বাগত ও বিগত পাকিস্তান সফরের কথা স্মরণ করে ধন্যবাদ জানান মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, ‘ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে। তার এই সফর দুই দেশের নারীদের মাঝে কাজের অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এসময় ডা. সীমা মালিক বলেন, ‘আমাদের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের চেয়ে আলাদা। পাকিস্তানের সামন্তবাদী সিস্টেমের কারণে আমাদের দেশে নিজেদের কোনো ইয়ং পলিটিক্যাল ইউনিয়ন গড়ে উঠছে না। আপনারা সমসময়িক সময়ে নারীদের মাঝে যে গ্রহণযোগ্য তৎপরতা চালিয়েছেন, তা প্রশংসার দাবিদার।’  এই সফরের অভিজ্ঞতা নিজ দেশের নারী আন্দোলনে কাজে আসবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। জামায়াতের কেন্দ্রীয় আইটি বিভাগীয় সেক্রেটারি মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় মহিলা বিভাগের রাজনৈতিকবিষয়ক

জামায়াতের মহিলা নেত্রীদের সঙ্গে পাকিস্তানের সীমা মালিকের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীলা ডা. সীমা মালিক। 

মঙ্গলবার (১২ মে) রাজধানীর মগবাজারে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় হয়। 

সভায় ডা. সীমা মালিককে বাংলাদেশে আসায় স্বাগত ও বিগত পাকিস্তান সফরের কথা স্মরণ করে ধন্যবাদ জানান মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, ‘ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে। তার এই সফর দুই দেশের নারীদের মাঝে কাজের অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এসময় ডা. সীমা মালিক বলেন, ‘আমাদের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের চেয়ে আলাদা। পাকিস্তানের সামন্তবাদী সিস্টেমের কারণে আমাদের দেশে নিজেদের কোনো ইয়ং পলিটিক্যাল ইউনিয়ন গড়ে উঠছে না। আপনারা সমসময়িক সময়ে নারীদের মাঝে যে গ্রহণযোগ্য তৎপরতা চালিয়েছেন, তা প্রশংসার দাবিদার।’ 

এই সফরের অভিজ্ঞতা নিজ দেশের নারী আন্দোলনে কাজে আসবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

জামায়াতের কেন্দ্রীয় আইটি বিভাগীয় সেক্রেটারি মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় মহিলা বিভাগের রাজনৈতিকবিষয়ক সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, বিদেশ বিভাগীয় সেক্রেটারি খোন্দকার আয়েশা খাতুন, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, সাঈদা রুম্মান, মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নি, প্রচার-মিডিয়া ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সমাজকল্যাণ বিভাগীয় সেক্রেটারী খন্দোকার আয়শা সিদ্দীকা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সালমা সুলতানা, রোজিনা বেগম, সুফিয়া জামান, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীমা সুইট, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow