জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ নেতাকর্মী

রাজশাহীতে বিএনপির ৩০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় নগরীর কোট বুলনপুর এলাকার জামায়াতের একটি নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে জামায়াতে যোগ দেন তারা।  জামায়াতে যোগদানকারীরা হলেন- রাজপাড়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, ৫ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য রুবেল, সাংগঠনিক সম্পাদক মানিক, সদস্য লেমন, পিয়াস, সাদিক, রহমানসহ প্রায় ৩০ নেতাকর্মী৷ বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়ার বিষয়ে নগরের রাজপাড়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সেলিম বলেন, বিএনপির বর্ষীয়ান নেতা নাদিম মোস্তফার মৃত্যুর পর এ দলে আমার আর কেউ নেই। এই কারণে আমি আমার কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিয়েছি। তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক দল রয়েছে। কিন্তু জামায়াত তার কর্মী-সমর্থকদের প্রতি বেশ নজর দেয়৷ এছাড়াও তাদের রাজনৈতিক দর্শন ভালো লাগায় দলটিতে আমিসহ বিএনপির কর্মী ও সমর্থক মিলিয়ে প্রায় ৩০ জনের অধিক জামায়াতে যোগদান করেছি৷ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তিনি বলেন, আমার আহ্বান আজকে যারা যোগদান করলেন, তাদের দ্বীনের পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই৷ শুধু জা

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ নেতাকর্মী
রাজশাহীতে বিএনপির ৩০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় নগরীর কোট বুলনপুর এলাকার জামায়াতের একটি নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে জামায়াতে যোগ দেন তারা।  জামায়াতে যোগদানকারীরা হলেন- রাজপাড়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, ৫ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য রুবেল, সাংগঠনিক সম্পাদক মানিক, সদস্য লেমন, পিয়াস, সাদিক, রহমানসহ প্রায় ৩০ নেতাকর্মী৷ বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়ার বিষয়ে নগরের রাজপাড়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সেলিম বলেন, বিএনপির বর্ষীয়ান নেতা নাদিম মোস্তফার মৃত্যুর পর এ দলে আমার আর কেউ নেই। এই কারণে আমি আমার কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিয়েছি। তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক দল রয়েছে। কিন্তু জামায়াত তার কর্মী-সমর্থকদের প্রতি বেশ নজর দেয়৷ এছাড়াও তাদের রাজনৈতিক দর্শন ভালো লাগায় দলটিতে আমিসহ বিএনপির কর্মী ও সমর্থক মিলিয়ে প্রায় ৩০ জনের অধিক জামায়াতে যোগদান করেছি৷ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তিনি বলেন, আমার আহ্বান আজকে যারা যোগদান করলেন, তাদের দ্বীনের পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই৷ শুধু জামায়াতে ইসলামী করতে হবে এমন কোনো কথা নেই৷ জামায়াতে ইসলামী ভালো না লাগলে নিজেরাই ইসলামি দল খুলে কাজ করুন। তবে, অবশ্যই আল্লাহ দেখানো দ্বীনের পথে হাঁটতে হবে। অনুষ্ঠানে উপস্থিত নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার বলেন, রাজপাড়া থানা বিএনপি নেতা সেলিম দীর্ঘ ১৯৮২ সাল থেকে সংগঠনটির রাজনীতির সঙ্গে ছিলেন। এখন বাংলাদেশের অবস্থা দেখে, শুনে, বুঝে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সব কিছু মিলিয়ে তাদের জামায়াতকে পছন্দ হয়েছে, তাই যোগ দিয়েছে৷ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নগর জামায়াতের সমাজকল্যাণ সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, রাজপাড়া থানা আমির নূরুল ইসলাম মনি প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow