জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী

গণঅধিকার পরিষদের বরিশাল জেলা, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল-১ আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের সমর্থনে নির্বাচনি সভায় আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন। সভার শুরুতে গণধিকার পরিষদের বরিশালের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, সহ-সভাপতি ওয়াসিম খান, নুরুল ইসলাম সেরনিয়াবাত, শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের পাঠচক্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, যুব অধিকার পরিষদের গৌরনদী উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, গণঅধিকার পরিষদের আগৈলঝাড়া শাখার সাধারণ সম্পাদক জাহিদ খান, যুব অধিকার পরিষদের আগৈলঝাড়া শাখার সভাপতি সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক উজ্জ্বল খান, যুব অধিকার পরিষদের নেতা সফিকুল ইসলামের নেতৃত্বে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের হাতে ফুলের তোড়া দিয়ে গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে যোগদান করেছেন। গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করা সদ্য সাবেক গণধিকার পরিষদের ব

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী

গণঅধিকার পরিষদের বরিশাল জেলা, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল-১ আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের সমর্থনে নির্বাচনি সভায় আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন।

সভার শুরুতে গণধিকার পরিষদের বরিশালের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, সহ-সভাপতি ওয়াসিম খান, নুরুল ইসলাম সেরনিয়াবাত, শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের পাঠচক্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, যুব অধিকার পরিষদের গৌরনদী উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, গণঅধিকার পরিষদের আগৈলঝাড়া শাখার সাধারণ সম্পাদক জাহিদ খান, যুব অধিকার পরিষদের আগৈলঝাড়া শাখার সভাপতি সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক উজ্জ্বল খান, যুব অধিকার পরিষদের নেতা সফিকুল ইসলামের নেতৃত্বে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের হাতে ফুলের তোড়া দিয়ে গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে যোগদান করেছেন।

গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করা সদ্য সাবেক গণধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন বলেন, বাংলাদেশে একটি পরিবর্তনের রাজনীতির আশায় আমরা এতদিন গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু দেশে নির্বাচনি আবহ তৈরির পর দেখলাম আমাদের সেই আশা সম্পূর্ণ ভুল ছিল।

এ সময় দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, বরিশাল প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, গৌরনদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আল-আমীন ও সেক্রেটারি বায়জিদ শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

শাওন খান/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow