জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

জামালপুরের মাদারগঞ্জে পদত্যাগ করা গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।   রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের এক নির্বাচনী জনসভায় উপজেলা আমির মাওলানা নুরুল আমিনের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।  এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলন করে গণঅধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে আসাসহ নানা অভিযোগ তুলে জামালপুরের মেলান্দহ উপজেলার সদস্য সচিবসহ দলটির শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন।  এ সময় জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি আল আমিন মন্ডল, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহীন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরার নেতৃত্বে জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন। এ তালিকায় প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাও রয়েছেন।  পদত্যাগ করা নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলের ভেতরে শৃঙ্খলা, নীতিগত অবস্থান ও আদর্শিক রাজ

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

জামালপুরের মাদারগঞ্জে পদত্যাগ করা গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।  

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের এক নির্বাচনী জনসভায় উপজেলা আমির মাওলানা নুরুল আমিনের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। 

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলন করে গণঅধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে আসাসহ নানা অভিযোগ তুলে জামালপুরের মেলান্দহ উপজেলার সদস্য সচিবসহ দলটির শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন। 

এ সময় জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি আল আমিন মন্ডল, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহীন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরার নেতৃত্বে জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন। এ তালিকায় প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাও রয়েছেন। 

পদত্যাগ করা নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলের ভেতরে শৃঙ্খলা, নীতিগত অবস্থান ও আদর্শিক রাজনীতির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।

মাদারগঞ্জ উপজেলা জামায়তে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন বলেন, গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আজ আমাদের দলে যোগদান করেছেন। আমরা তাদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow