জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম
শিবির থেকে বিদায় নেওয়ার পর ডাকসু ভিপি সাদিক কায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। তবে তিনি জামায়াতে যোগ দেননি বলে কালবেলাকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ও ডাকসু সদস্য মেফতাহুল হোসেন আল মারুফ। বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাদিক কায়েম ভাই জামায়াতে যোগ দেননি। তিনি জামায়াতে যোগ দিয়েছেন বলে বাজারে যেটা ছড়িয়ে পড়েছে সেটি স্রেফ গুজব। তবে তিনি অতি দ্রুতই জামায়াতে যোগ দেবেন।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাদিক কায়েম জামায়াতের পক্ষ থেকে মেয়র নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মারুফ বলেন, সেটা সময় আসলে দেখা যাবে।
শিবির থেকে বিদায় নেওয়ার পর ডাকসু ভিপি সাদিক কায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। তবে তিনি জামায়াতে যোগ দেননি বলে কালবেলাকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ও ডাকসু সদস্য মেফতাহুল হোসেন আল মারুফ।
বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সাদিক কায়েম ভাই জামায়াতে যোগ দেননি। তিনি জামায়াতে যোগ দিয়েছেন বলে বাজারে যেটা ছড়িয়ে পড়েছে সেটি স্রেফ গুজব। তবে তিনি অতি দ্রুতই জামায়াতে যোগ দেবেন।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাদিক কায়েম জামায়াতের পক্ষ থেকে মেয়র নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মারুফ বলেন, সেটা সময় আসলে দেখা যাবে।
What's Your Reaction?