জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় ছাত্রদল এ দাবি জানিয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশ শেষে নেতারা বলেন- দেশের অর্ধেক শক্তি যখন নারী, যারা কর্মক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন তাদের পতিতা বলে উল্লেখ করা হচ্ছে। নেতারা আরও বলেন, ৭১ সাল থেকে শুরু করে চব্বিশের জুলাই আন্দোলন, সব জায়গায় নারীদের অংশগ্রহণ অনস্বীকার্য। যারা নারীদের সব জায়গায় ব্যবহার করে ফায়দা লোটার পর তাদের পতিতা বলছে, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার নেই।

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় ছাত্রদল এ দাবি জানিয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে নেতারা বলেন- দেশের অর্ধেক শক্তি যখন নারী, যারা কর্মক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন তাদের পতিতা বলে উল্লেখ করা হচ্ছে।

নেতারা আরও বলেন, ৭১ সাল থেকে শুরু করে চব্বিশের জুলাই আন্দোলন, সব জায়গায় নারীদের অংশগ্রহণ অনস্বীকার্য। যারা নারীদের সব জায়গায় ব্যবহার করে ফায়দা লোটার পর তাদের পতিতা বলছে, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow