জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও গণতান্ত্রিক চর্চা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জামায়াতের আমিরের সঙ্গে বসুন্ধরার কার্যালয়ে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের নেতৃত্বে দেন জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবে। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এই মিশনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহযোগিতা করা।  বৈঠকে আশা প্রকাশ করা হয় জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করবে এবং বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।  ভব

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও গণতান্ত্রিক চর্চা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জামায়াতের আমিরের সঙ্গে বসুন্ধরার কার্যালয়ে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের নেতৃত্বে দেন জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবে।

সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই মিশনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহযোগিতা করা। 

বৈঠকে আশা প্রকাশ করা হয় জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করবে এবং বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। 

ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বৈঠকে।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন- জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও জামায়াতের আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow