জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশ অস্থিতিশীল করতে চায়

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জামায়াত- এনসিপি জুলাই সনদের কথা বলে নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা কোনো দলের নয়, এটি এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের ফসল। শুক্রবার (৭ আগস্ট) রাতে নরসিংদী শিশু একাডেমীতে জেলা বিএনপি আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদান প্রদান এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আওয়ামী লীগের উদাহরণ টেনে বলেন, একটা সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলত, এই চেতনার কথা বলতে বলতে আজকে তাদের দিল্লিতে গিয়ে কবর হয়েছে। এই দল আর ১০০ বছরেও দেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। আরও পড়ুন ‘১৭ বছর এই দেশে কোনো জনগণের সরকার ছিল না’ আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবির

জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশ অস্থিতিশীল করতে চায়

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জামায়াত- এনসিপি জুলাই সনদের কথা বলে নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা কোনো দলের নয়, এটি এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের ফসল।

শুক্রবার (৭ আগস্ট) রাতে নরসিংদী শিশু একাডেমীতে জেলা বিএনপি আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদান প্রদান এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আওয়ামী লীগের উদাহরণ টেনে বলেন, একটা সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলত, এই চেতনার কথা বলতে বলতে আজকে তাদের দিল্লিতে গিয়ে কবর হয়েছে। এই দল আর ১০০ বছরেও দেশে ফিরে আসার কোনো সুযোগ নাই।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবু, দ্বীন মোহাম্মদ দিপু, মহসিন হোসাইন বিদ্যুৎ, সিদ্দিকুর রহমান নাহিদ এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতরা।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

সঞ্জিত সাহা/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow