জামায়াত কর্মীকে কুপিয়ে জখম 

রাজশাহী-৪ (বাগমারা) আসনের শ্রীপুর ইউনিয়নের মেন্দিপাড়া ভোটকেন্দ্রের পাশে এক জামায়াত কর্মীকে কুপিয়ে জখম করেছে বিএনপির সমর্থকরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত জামায়াত কর্মীর নাম এনামুল হক (৪২)। তিনি ওই এলাকার ইসমাইলপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর মেন্দিপাড়া ভোটকেন্দ্রের পাশে বিএনপির সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিশৃঙ্খলাকারী বিএনপির কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি শান্ত করে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করলে কেন্দ্রের আশপাশে আবারো অবস্থান নেয় তারা। এ সময় স্থানীয় বিএনপি নেতা আবদুস সালাম পারভেজের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়।  এতে জামায়াতকর্মী এনামুলের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় জামায়াতের আরও দুই কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে

জামায়াত কর্মীকে কুপিয়ে জখম 

রাজশাহী-৪ (বাগমারা) আসনের শ্রীপুর ইউনিয়নের মেন্দিপাড়া ভোটকেন্দ্রের পাশে এক জামায়াত কর্মীকে কুপিয়ে জখম করেছে বিএনপির সমর্থকরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত জামায়াত কর্মীর নাম এনামুল হক (৪২)। তিনি ওই এলাকার ইসমাইলপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর মেন্দিপাড়া ভোটকেন্দ্রের পাশে বিএনপির সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিশৃঙ্খলাকারী বিএনপির কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি শান্ত করে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করলে কেন্দ্রের আশপাশে আবারো অবস্থান নেয় তারা। এ সময় স্থানীয় বিএনপি নেতা আবদুস সালাম পারভেজের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। 

এতে জামায়াতকর্মী এনামুলের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় জামায়াতের আরও দুই কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির সমর্থকরা পালিয়ে যায়।

বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, জামায়াতের এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow