জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে বিপাকে দুই কর্মকর্তা

লক্ষ্মীপুরের সদর উপজেলায় স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে রাতের খাবার খেতে গিয়ে আটক হয়েছেন সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার।  বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।  আটকরা হলেন- সহকারী প্রিসাইডিং এম এ ওসমানি ও পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। লক্ষ্মীপুর-৩ আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন তারা।  বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটক ব্যক্তিরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে।   জেলা পুলিশ সূত্র জানা যায়, রাতে ভোটকেন্দ্র রেখে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যান ওসমানি ও ইকবাল। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে।   উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত

জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে বিপাকে দুই কর্মকর্তা

লক্ষ্মীপুরের সদর উপজেলায় স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে রাতের খাবার খেতে গিয়ে আটক হয়েছেন সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেয়া হয়। 

আটকরা হলেন- সহকারী প্রিসাইডিং এম এ ওসমানি ও পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। লক্ষ্মীপুর-৩ আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন তারা। 

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটক ব্যক্তিরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে।
 
জেলা পুলিশ সূত্র জানা যায়, রাতে ভোটকেন্দ্র রেখে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যান ওসমানি ও ইকবাল। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে।
 
উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow