জামায়াত নেতার বাড়িতে মিলল আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক জামায়াত নেতার বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার শ্রীরামসি (রসুলপুর) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত পিয়ার আলী ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জামায়াতে ইসলামীর শ্রীরামসি আঞ্চলিক শাখার সভাপতি বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি দল পিয়ার আলীর বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, বিভিন্ন ধরনের ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স ক্যালিবারের এয়ারগানের গুলি, একটি খালি পিস্তলের ম্যাগাজিন এবং দেশীয় তৈরি বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জগনাথপুর উপজেলা জামায়াতের আমির লুৎফুর রহমান জানান, জাতীয় নির্বাচনের সময় পিয়ার আলী আমাদের কর্মী ছিল, আমাদের দলের কোনো পদ-পদবিতে নেই। এ
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক জামায়াত নেতার বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার শ্রীরামসি (রসুলপুর) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত পিয়ার আলী ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জামায়াতে ইসলামীর শ্রীরামসি আঞ্চলিক শাখার সভাপতি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি দল পিয়ার আলীর বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, বিভিন্ন ধরনের ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স ক্যালিবারের এয়ারগানের গুলি, একটি খালি পিস্তলের ম্যাগাজিন এবং দেশীয় তৈরি বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জগনাথপুর উপজেলা জামায়াতের আমির লুৎফুর রহমান জানান, জাতীয় নির্বাচনের সময় পিয়ার আলী আমাদের কর্মী ছিল, আমাদের দলের কোনো পদ-পদবিতে নেই। এটা তাদের পারিবারিক বিরোধের জের। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সুষ্ঠ তদন্ত করার জন্য অনুরোধ জানান তিনি ।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পিয়ার আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রেকর্ড করেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?