জামায়াত নেতা রেজাউল হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেলকে (৩৪) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহমুদুল হাসান রুবেল ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে। তিনি মাওলানা রেজাউল করিম হত্যা মামলার ৫৫ নম্বর আসামি। জানা যায়, নির্বাচনি সহিংসতায় জামায়াত নেতা রেজাউল করিমের হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে তাদের আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এদিকে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রাতেই একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনু

জামায়াত নেতা রেজাউল হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেলকে (৩৪) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহমুদুল হাসান রুবেল ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে। তিনি মাওলানা রেজাউল করিম হত্যা মামলার ৫৫ নম্বর আসামি।

জানা যায়, নির্বাচনি সহিংসতায় জামায়াত নেতা রেজাউল করিমের হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে তাদের আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এদিকে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রাতেই একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় ৩০ জানুয়ারি নিহতের স্ত্রী মারজিয়া ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন। মামলায় ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০০ জনকে আসামি করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হবে।

মো. নাঈম ইসলাম/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow