জামায়াত সদস্যের বাড়িতে অভিযান, ক্রিকেটের ১৫২টি স্ট্যাম্প উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াতের এক সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সুত্রে খবর পেয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর থানা পুলিশ ১০তলা বাড়িটিতে অভিযান চালায়। তিন ঘন্টারও বেশি সময় উদ্ধার অভিযানে বাড়ির নিচতলা ও ওপরের একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় থাকা এসব স্ট্যাম্প জব্দ করা হয়। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে সতর্ক করা হয়েছে বাড়ির মালিককে। তবে কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। ১০তলা এই ভবনটিতেই কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, এটি একটি ভোটকেন্দ্রও।

জামায়াত সদস্যের বাড়িতে অভিযান, ক্রিকেটের ১৫২টি স্ট্যাম্প উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াতের এক সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সুত্রে খবর পেয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর থানা পুলিশ ১০তলা বাড়িটিতে অভিযান চালায়। তিন ঘন্টারও বেশি সময় উদ্ধার অভিযানে বাড়ির নিচতলা ও ওপরের একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় থাকা এসব স্ট্যাম্প জব্দ করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে সতর্ক করা হয়েছে বাড়ির মালিককে। তবে কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। ১০তলা এই ভবনটিতেই কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, এটি একটি ভোটকেন্দ্রও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow