জামিন জালিয়াতি করে ফাঁসির কয়েদির পলায়ন, গ্রেপ্তার দুই
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য এক আসামির জামিননামা ব্যবহার করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি হৃদয়ের পলায়নের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। হৃদয়কে পালাতে সহায়তার অভিযোগে মূল জামিন পাওয়া দিদার হোসেনসহ কারাগারে আটক সাতজনকে আসামি করা হয়েছে। আরো পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে জেলার মনজুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর দিদার ও পলাশ নামে দুই আসামিকে কারাগার থেকে পুলিশের কাছে সোপর্দ করেছে কারা কর্তৃপক্ষ।