জার্মানির প্রধান কোচের পদ ছাড়লেন নাগেলসম্যান, নতুন কোচও চূড়ান্ত!

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, পুরুষ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন জুলিয়ান নাগেলসম্যান। এক আবেগঘন বিবৃতিতে নাগেলসম্যান জানান, বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর কয়েক দিন ধরে গভীরভাবে চিন্তাভাবনা করার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপ থেকে বিদায়ের পর গত কয়েক দিন ধরে আমি অনেক ভেবেছি এবং ব্যক্তিগতভাবে ও ফেডারেশনের ভেতরে বিশ্বস্ত কয়েকজনের সঙ্গে পরামর্শ করেছি। এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য মোটেও সহজ ছিল না।’ বায়ার্ন মিউনিখ, আরবি লাইপজিগ ও টিএসজি হফেনহাইমের সাবেক এই কোচ বলেন, জাতীয় দলের সাফল্যই সবসময় তার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। আর তিক্ত এই ব্যর্থতার পর দলের জন্য নতুন শুরুর সুযোগ তৈরি করাই এখন সবচেয়ে ভালো বলে তিনি মনে করেন। দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য নিজের কোচিং স্টাফ, ডিএফবি এবং বিশেষ করে খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাগেলসম্যান। এছাড়া জার্মান সমর্থকদেরও বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। দলের কঠিন সময়েও সমর্থকদের অবিচল সমর্থনের কথা উল্লেখ করে নাগেলসম্যান বলেন, ‘সমর্থকদের প্রতিও বিশেষ ধন্যবাদ

জার্মানির প্রধান কোচের পদ ছাড়লেন নাগেলসম্যান, নতুন কোচও চূড়ান্ত!

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, পুরুষ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন জুলিয়ান নাগেলসম্যান।

এক আবেগঘন বিবৃতিতে নাগেলসম্যান জানান, বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর কয়েক দিন ধরে গভীরভাবে চিন্তাভাবনা করার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘বিশ্বকাপ থেকে বিদায়ের পর গত কয়েক দিন ধরে আমি অনেক ভেবেছি এবং ব্যক্তিগতভাবে ও ফেডারেশনের ভেতরে বিশ্বস্ত কয়েকজনের সঙ্গে পরামর্শ করেছি। এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য মোটেও সহজ ছিল না।’

বায়ার্ন মিউনিখ, আরবি লাইপজিগ ও টিএসজি হফেনহাইমের সাবেক এই কোচ বলেন, জাতীয় দলের সাফল্যই সবসময় তার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। আর তিক্ত এই ব্যর্থতার পর দলের জন্য নতুন শুরুর সুযোগ তৈরি করাই এখন সবচেয়ে ভালো বলে তিনি মনে করেন। দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য নিজের কোচিং স্টাফ, ডিএফবি এবং বিশেষ করে খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাগেলসম্যান।

এছাড়া জার্মান সমর্থকদেরও বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। দলের কঠিন সময়েও সমর্থকদের অবিচল সমর্থনের কথা উল্লেখ করে নাগেলসম্যান বলেন, ‘সমর্থকদের প্রতিও বিশেষ ধন্যবাদ। আপনারা আমাদের সাহস দিয়েছেন, বিশ্বাস রেখেছেন, কঠিন সময়েও শক্তি জুগিয়েছেন। আপনাদের হতাশ করেছি এবং এই বিশ্বকাপে আরও স্মরণীয় কিছু ফুটবল মুহূর্ত উপহার দিতে পারিনি-এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনারা এর চেয়ে অনেক ভালো কিছুর দাবিদার ছিলেন।‘

নাগেলসম্যানের সঙ্গে তার সহকারী কোচ বেঞ্জামিন গ্লুক ও বেঞ্জামিন হ্যুবনারও পদত্যাগ করেছেন। ফলে তিনজনই একসঙ্গে জার্মান জাতীয় দল ছেড়ে যাচ্ছেন।

এদিকে জুলিয়ান নাগেলসম্যান প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করার পর জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) এখন পুরুষ জাতীয় দলের নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে তার সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে।

এক বিবৃতিতে ডিএফবি জানিয়েছে, ‘এখন আমরা ইয়ুর্গেন ক্লপের সঙ্গে আলোচনা করব।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘তিনি ইতোমধ্যেই এই দায়িত্ব গ্রহণে নীতিগতভাবে আগ্রহী থাকার ইঙ্গিত দিয়েছেন।’

আরএএইচইউএল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow