জাল-নকশার গাউনে নজর কাড়লেন স্পাইডার-ম্যানের জেনডায়া

থিমের সঙ্গে পোশাকের নিখুঁত সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে জেনডায়া ও তার স্টাইলিস্ট ল’ রোচকে হার মানানো কঠিন। তার আসন্ন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র সাংহাই প্রচারণার সময় এই অভিনেত্রীকে আবারও থিমভিত্তিক একটি পোশাকে নজর কাড়তে দেখা গেছে। এর আগে তাকে ভিনটেজ স্পাইডার-ম্যান টি-শার্ট, মাকড়সার আকৃতির কানের দুল এবং মাকড়সার জালের নকশায় অনুপ্রাণিত নানা পোশাকে দেখা গেছে। তবে মনে হচ্ছে, জাল-অনুপ্রাণিত নকশার ভান্ডার এখনো শেষ হয়নি তার। এমিজয়ী এই অভিনেত্রী ছবিটির সাংহাই প্রিমিয়ারের লাল গালিচায় হাজির হন আতেলিয়ে ভার্সাচের ২০১৬ সালের বসন্ত-গ্রীষ্ম কুত্যুর সংগ্রহের একটি দৃষ্টিনন্দন জাল-নকশার গাউন পরে। আর্কাইভ থেকে নেওয়া এই পোশাকে ছিল অফ-হোয়াইট রঙের গজ বা ব্যান্ডেজের মতো কাপড়ের নকশা, যা জেনডায়ার নিতম্ব থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তার শরীরকে যেন মাকড়সার জালের মতো জড়িয়ে রেখেছিল। পরে সেই নকশা বুক ও কাঁধের অংশে উঠে এসে তৈরি করে কোমল স্কুপ-আকৃতির গলার কাট। আরও পড়ুন খোলা পায়ের রঙিন আউটফিটে ভাইরাল মধুমিতা অফ-হোয়াইট কাপড়ের ফাঁকগুলো ভরাট করা হয়েছিল কালো ঝিকিমিকি জালসদৃশ কাপড়

জাল-নকশার গাউনে নজর কাড়লেন স্পাইডার-ম্যানের জেনডায়া

থিমের সঙ্গে পোশাকের নিখুঁত সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে জেনডায়া ও তার স্টাইলিস্ট ল’ রোচকে হার মানানো কঠিন। তার আসন্ন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র সাংহাই প্রচারণার সময় এই অভিনেত্রীকে আবারও থিমভিত্তিক একটি পোশাকে নজর কাড়তে দেখা গেছে।

এর আগে তাকে ভিনটেজ স্পাইডার-ম্যান টি-শার্ট, মাকড়সার আকৃতির কানের দুল এবং মাকড়সার জালের নকশায় অনুপ্রাণিত নানা পোশাকে দেখা গেছে। তবে মনে হচ্ছে, জাল-অনুপ্রাণিত নকশার ভান্ডার এখনো শেষ হয়নি তার।

এমিজয়ী এই অভিনেত্রী ছবিটির সাংহাই প্রিমিয়ারের লাল গালিচায় হাজির হন আতেলিয়ে ভার্সাচের ২০১৬ সালের বসন্ত-গ্রীষ্ম কুত্যুর সংগ্রহের একটি দৃষ্টিনন্দন জাল-নকশার গাউন পরে।

আর্কাইভ থেকে নেওয়া এই পোশাকে ছিল অফ-হোয়াইট রঙের গজ বা ব্যান্ডেজের মতো কাপড়ের নকশা, যা জেনডায়ার নিতম্ব থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তার শরীরকে যেন মাকড়সার জালের মতো জড়িয়ে রেখেছিল। পরে সেই নকশা বুক ও কাঁধের অংশে উঠে এসে তৈরি করে কোমল স্কুপ-আকৃতির গলার কাট।

অফ-হোয়াইট কাপড়ের ফাঁকগুলো ভরাট করা হয়েছিল কালো ঝিকিমিকি জালসদৃশ কাপড় দিয়ে, যা স্পাইডার-ম্যানের জালের নকশার কথা মনে করিয়ে দেয়। অন্যদিকে আরেকটি শোল্ডার স্ট্র্যাপ ছিল কালো কর্ড দিয়ে তৈরি, যা পুরো সাজে যোগ করেছে সাহসী আবেদন।

তবে পোশাকটির সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল কোমরের এক পাশে লাগানো ঝলমলে মাকড়সার আকৃতির একটি ব্রোচ। শোপার্ডের এই দৃষ্টিনন্দন ব্রোচটি হিরা এবং মাঝখানে বসানো ১৯ ক্যারেটের হলুদ সাফায়ার (পোখরাজ) দিয়ে অলংকৃত, যা মুহূর্তেই সবার নজর কেড়েছে।

সাজটি সম্পূর্ণ করতে জেনডায়া পরেছিলেন ক্রিশ্চিয়ান লুবুতাঁর সাদা মিস জেড পাম্প জুতা। অলংকার হিসেবে তিনি বেছে নিয়েছিলেন হিরার ছোট স্টাড কানের দুল এবং হিরাখচিত একটি রোলেক্স ঘড়ি।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র প্রচারণাজুড়ে জেনডায়াকে প্রতিবারই পোশাকের সঙ্গে মানানসই ভিন্ন ভিন্ন চুলের সাজে দেখা গেছে। অড্রি হেপবার্ন অনুপ্রাণিত বাফঁ এবং কোঁকড়ানো বব কাটের পর সাংহাই প্রিমিয়ারে তিনি বেছে নেন মসৃণ, সোজা লম্বা চুল। তার চুল পিঠ বেয়ে নেমে এসেছে, আর কপালের ওপর ছোট, সোজা বেবি ব্যাংস পুরো সাজে যোগ করেছে আধুনিক ও সাহসী ছোঁয়া। এর সঙ্গে ছিল গাঢ় স্মোকি আই মেকআপ, ব্লাশড গাল এবং ন্যুড লিপস্টিক।

সাংহাই প্রিমিয়ারের আগে গত ১৭ জুলাই নিউইয়র্কে ছবিটির ফটোকলে জেনডায়া মাথা থেকে পা পর্যন্ত ভেতমঁ–এর পোশাকে হাজির হয়েছিলেন। তিনি একটি কালো বোতাম-লাগানো শার্টের ওপর পরেছিলেন বড় আকারের সাদা ব্লেজার এবং সাদা টাই। এ ছাড়া সাজ সম্পূর্ণ করতে পায়ে ছিল কালো, উরু পর্যন্ত লম্বা ল্যাটেক্স হাই-হিল বুট।

সিনেমার থিমের সাথে সামঞ্জস্য রেখে, তিনি অ্যাক্সেসরিজ হিসেবে পরেছিলেন একজোড়া রুপালি মাকড়সার জালের ড্রপ ইয়াররিংস এবং মূল সুপারহিরো চরিত্রটিকে সম্মান জানাতে চোখ সাজিয়েছিলেন লাল আইশ্যাডো দিয়ে।

আরএএইচইউএল/এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow