জাল সনদে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চত্বর এলাকায় তাদের জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। জানা গেছে, রোববার দুপুরে ইউএনওর কার্যালয়ে সিয়াম মিয়া নামে এক যুবক জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাইয়ের সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল সনদ তৈরির সঙ্গে কম্পিউটার দোকানদার কামরুল হাসানের সম্পৃক্ততার কথা জানান। পরে উপজেলা চত্বর এলাকায় রায়হান কম্পিউটার নামে একটি দোকানে অভিযান চালানো হলে কামরুল হাসান জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেন। পরে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ইউএনও সুমন চৌধুরী বলেন, জালিয়াতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ফুয়েল কার্ড নিতে

জাল সনদে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চত্বর এলাকায় তাদের জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

জানা গেছে, রোববার দুপুরে ইউএনওর কার্যালয়ে সিয়াম মিয়া নামে এক যুবক জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাইয়ের সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল সনদ তৈরির সঙ্গে কম্পিউটার দোকানদার কামরুল হাসানের সম্পৃক্ততার কথা জানান। পরে উপজেলা চত্বর এলাকায় রায়হান কম্পিউটার নামে একটি দোকানে অভিযান চালানো হলে কামরুল হাসান জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেন।

পরে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ইউএনও সুমন চৌধুরী বলেন, জালিয়াতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ফুয়েল কার্ড নিতে আগ্রহীদের সঠিক কাগজপত্র ব্যবহারের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow