জাহাজ জব্দের ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা

ওমান উপসাগর থেকে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। জাহাজ জব্দের ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা ও যুদ্ধবিরতি লঙ্ঘন বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। এটি এমন একটি সময় ঘটলে, যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে মধ্যস্থাকারী দেশ পাকিস্তান। রোববার হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে সেই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করেনি ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান। এর মধ্যেই ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটকের খবর দিলে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনায় দুপক্ষের মধ্যকার আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টাটি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র : বিবিসি

জাহাজ জব্দের ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা

ওমান উপসাগর থেকে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। জাহাজ জব্দের ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা ও যুদ্ধবিরতি লঙ্ঘন বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান।

এটি এমন একটি সময় ঘটলে, যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে মধ্যস্থাকারী দেশ পাকিস্তান।

রোববার হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তবে সেই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করেনি ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।

এর মধ্যেই ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটকের খবর দিলে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনায় দুপক্ষের মধ্যকার আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টাটি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow