জায়মা রহমানকে নিয়ে অশালীন পোস্ট, আখাউড়া থানায় অভিযোগ
প্রধানমন্ত্রীর কন্যা জায়মা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করে ফেসবুক পোস্টের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় দুটি অভিযোগ দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) রাতে পৃথক দুটি অভিযোগ থানায় জমা পড়ে। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে। আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, ‘সাবিদুল ইসলাম সিয়াম’ (ইংরেজিতে) নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।’ ওই আইডিতে স্ক্রিনশট থেকে দেখা যায় অশালীন মন্তব্যটি একদিন আগে করা। কিশোর বয়সির ছবি দিয়ে নিজেকে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের বলে দাবি করা হয়। এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ-উল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম
প্রধানমন্ত্রীর কন্যা জায়মা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করে ফেসবুক পোস্টের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় দুটি অভিযোগ দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) রাতে পৃথক দুটি অভিযোগ থানায় জমা পড়ে। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে।
আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, ‘সাবিদুল ইসলাম সিয়াম’ (ইংরেজিতে) নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।’
ওই আইডিতে স্ক্রিনশট থেকে দেখা যায় অশালীন মন্তব্যটি একদিন আগে করা। কিশোর বয়সির ছবি দিয়ে নিজেকে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের বলে দাবি করা হয়।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ-উল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম
What's Your Reaction?