জিএম হোল্ডিংস ও চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

জিএম হোল্ডিংস লিমিটেড এবং চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের মধ্যে বাংলাদেশের বৃহৎ রিয়েল এস্টেট, হাই-টেক পার্ক ও হসপিটালিটি প্রকল্প উন্নয়নে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর বনানীতে অবস্থিত দেশবন্ধু গ্রুপ কর্পোরেট অফিসে এ সমঝোতা স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকের আওতায় নিম্নোক্ত প্রকল্পসমূহ যৌথভাবে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে— দাখিনা – ১৫০/১, আইনুচবাগ, দক্ষিণখান, উত্তরা, ঢাকা-এ একটি আবাসিক কনডোমিনিয়াম প্রকল্প। দেশবন্ধু সিটি-০১ – বগুড়ায় একটি মিশ্র-ব্যবহার প্রকল্প, যেখানে শপিং মল, কর্পোরেট অফিস টাওয়ার এবং হোটেল টাওয়ার নির্মাণ করা হবে। দেশবন্ধু সিটি-০২– রংপুরে একটি মিশ্র-ব্যবহার প্রকল্প, যেখানে শপিং মল, কর্পোরেট অফিস টাওয়ার, হোটেল টাওয়ারসহ অন্যান্য আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে। দেশবন্ধু সেন্টার পয়েন্ট– ঢাকার পূর্বাচল (৩০০ ফুট এক্সপ্রেসওয়ে), মাস্তুল মৌজায় একটি সমন্বিত মিশ্র-ব্যবহার প্রকল্প, যেখানে শপিং মল, কর্পোরেট অফিস টাওয়ার, হোটেল এবং আবাসিক কনডোমিনিয়াম নির্মাণ করা হবে। দেশবন্ধু হাই-টেক পার্ক–সিরাজগঞ্জের হাটিকুমরুলে একটি শিল্পভি

জিএম হোল্ডিংস ও চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

জিএম হোল্ডিংস লিমিটেড এবং চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের মধ্যে বাংলাদেশের বৃহৎ রিয়েল এস্টেট, হাই-টেক পার্ক ও হসপিটালিটি প্রকল্প উন্নয়নে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর বনানীতে অবস্থিত দেশবন্ধু গ্রুপ কর্পোরেট অফিসে এ সমঝোতা স্বাক্ষর হয়।

সমঝোতা স্মারকের আওতায় নিম্নোক্ত প্রকল্পসমূহ যৌথভাবে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে—

  • দাখিনা – ১৫০/১, আইনুচবাগ, দক্ষিণখান, উত্তরা, ঢাকা-এ একটি আবাসিক কনডোমিনিয়াম প্রকল্প।
  • দেশবন্ধু সিটি-০১ – বগুড়ায় একটি মিশ্র-ব্যবহার প্রকল্প, যেখানে শপিং মল, কর্পোরেট অফিস টাওয়ার এবং হোটেল টাওয়ার নির্মাণ করা হবে।
  • দেশবন্ধু সিটি-০২– রংপুরে একটি মিশ্র-ব্যবহার প্রকল্প, যেখানে শপিং মল, কর্পোরেট অফিস টাওয়ার, হোটেল টাওয়ারসহ অন্যান্য আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে।
  • দেশবন্ধু সেন্টার পয়েন্ট– ঢাকার পূর্বাচল (৩০০ ফুট এক্সপ্রেসওয়ে), মাস্তুল মৌজায় একটি সমন্বিত মিশ্র-ব্যবহার প্রকল্প, যেখানে শপিং মল, কর্পোরেট অফিস টাওয়ার, হোটেল এবং আবাসিক কনডোমিনিয়াম নির্মাণ করা হবে।
  • দেশবন্ধু হাই-টেক পার্ক–সিরাজগঞ্জের হাটিকুমরুলে একটি শিল্পভিত্তিক হাই-টেক পার্ক, যেখানে শিল্প ভবন, প্রশাসনিক ও ব্যবস্থাপনা অফিস, শিল্প সহায়ক অবকাঠামোসহ আধুনিক শিল্প সুবিধা গড়ে তোলা হবে।
  • একটি প্রস্তাবিত মিশ্র-ব্যবহার প্রকল্প, যেখানে আবাসিক, বাণিজ্যিক, হোটেল এবং রিসোর্ট সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

জিএম হোল্ডিংস লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এমকেএ শাহীনুর রহমান জাহিদ এবং চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের পক্ষে বিজনেস ম্যানেজার ফাং ওয়ানকুন (ড্যানিয়েল) নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোম্পানি লিমিটেড (বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ)-এর ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম ওয়াং, মার্কেটিং ম্যানেজার তিয়ান ইউ, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার লি চেন, জিএম হোল্ডিংস লিমিটেডের ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) রাজিব হোসেন ভূঁইয়া, এরিনা ফর গ্লোবাল এনগেজমেন্ট লিমিটেড-এর চেয়ারম্যান সৈয়দ ইকবাল রিজভী এবং একই প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মোয়াজ্জেম হোসেন।

বিজ্ঞপ্তিতে জিএম হোল্ডিংস জানায়, এই সমঝোতা স্মারক বাংলাদেশে আধুনিক নগরায়ণ, শিল্পায়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow