জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।  জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দায় অস্বীকার করে জানিয়েছেন, যা হয়েছে সবকিছু উপর মহলের নির্দেশেই করেছেন তারা। রোববার (১৪ জুন) একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকে এবং বুধবার (১৭ জুন) সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ফারজানা রূপাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। এ সময় ৫ আগস্টের আগে-পিছে সাবেক প্রধানন্ত্রীর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে, মোজাম্মেল বাবু দাবি করেছেন এগুলো এআই দ্বারা তৈরি করা হয়েছে।  এদিকে গত ৭ মে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারের পাঠানোর আদেশ এবং জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।  প্রসিকিউশন বলছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে এই দুই সাংবাদিক মিথ্যা তথ্য প্রচা

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 

জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দায় অস্বীকার করে জানিয়েছেন, যা হয়েছে সবকিছু উপর মহলের নির্দেশেই করেছেন তারা।

রোববার (১৪ জুন) একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকে এবং বুধবার (১৭ জুন) সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ফারজানা রূপাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। এ সময় ৫ আগস্টের আগে-পিছে সাবেক প্রধানন্ত্রীর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে, মোজাম্মেল বাবু দাবি করেছেন এগুলো এআই দ্বারা তৈরি করা হয়েছে। 

এদিকে গত ৭ মে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারের পাঠানোর আদেশ এবং জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। 

প্রসিকিউশন বলছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে এই দুই সাংবাদিক মিথ্যা তথ্য প্রচার করে হত্যাযজ্ঞের ঘটনা আড়াল করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow