জিপিএইচ ইস্পাতের সঙ্গে পিডব্লিউসির চুক্তি স্বাক্ষর

জিপিএইচ ইস্পাত লিমিটেড তাদের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সক্ষমতা আরও উন্নত করতে পিডব্লিউসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিটি জিপিএইচ ইস্পাতের চলমান ডিজিটাল রূপান্তর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।  জিপিএইচ ইস্পাত লিমিটেডের গ্রুপ সিএফও এইচএম আশরাফ-উজ-জামান এফসিএ বলেন, ‘পিডব্লিউসির সঙ্গে এই পার্টনারশিপ আমাদের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এসএপিএস/৪এইচএএনএ সক্ষমতা আরও উন্নত করার মাধ্যমে আমরা কার্যক্রমের উৎকর্ষতা, দক্ষতা এবং ভবিষ্যৎমুখী প্রবৃদ্ধির প্রতিশ্রুতি আরও দৃঢ় করছি।’ পিডব্লিউসির একজন প্রতিনিধি বলেন, ‘জিপিএইচ ইস্পাতের ইআরপি সিস্টেমের স্থিতিশীলতা নিশ্চিত করা, ধারাবাহিক উন্নয়ন বজায় রাখা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান তৈরি করাই আমাদের লক্ষ্য।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিপিএইচ ইস্পাত লিমিটেডের গ্রুপ সিএফও এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ, চিফ অপারেটিং অফিসার টি. মোহন বাবু, ডিরেক্টর (স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) সালেহীন মুশফিক সাদাফ, ডেপুটি জ

জিপিএইচ ইস্পাতের সঙ্গে পিডব্লিউসির চুক্তি স্বাক্ষর

জিপিএইচ ইস্পাত লিমিটেড তাদের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সক্ষমতা আরও উন্নত করতে পিডব্লিউসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিটি জিপিএইচ ইস্পাতের চলমান ডিজিটাল রূপান্তর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। 

জিপিএইচ ইস্পাত লিমিটেডের গ্রুপ সিএফও এইচএম আশরাফ-উজ-জামান এফসিএ বলেন, ‘পিডব্লিউসির সঙ্গে এই পার্টনারশিপ আমাদের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এসএপিএস/৪এইচএএনএ সক্ষমতা আরও উন্নত করার মাধ্যমে আমরা কার্যক্রমের উৎকর্ষতা, দক্ষতা এবং ভবিষ্যৎমুখী প্রবৃদ্ধির প্রতিশ্রুতি আরও দৃঢ় করছি।’

পিডব্লিউসির একজন প্রতিনিধি বলেন, ‘জিপিএইচ ইস্পাতের ইআরপি সিস্টেমের স্থিতিশীলতা নিশ্চিত করা, ধারাবাহিক উন্নয়ন বজায় রাখা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান তৈরি করাই আমাদের লক্ষ্য।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিপিএইচ ইস্পাত লিমিটেডের গ্রুপ সিএফও এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ, চিফ অপারেটিং অফিসার টি. মোহন বাবু, ডিরেক্টর (স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) সালেহীন মুশফিক সাদাফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) প্রণব চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ইএইচএস) শামশুদ্দীন আহাম্মদ, সিনিয়র ম্যানেজার (আই-সিটি) কফিল উদ্দিন মাহামুদসহ জিপিএইচ ইস্পাতের আইসিটি টিমের সদস্যরা। 

অন্যদিকে পিডব্লিউসির পক্ষে উপস্থিত ছিলেন, কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান, ডিরেক্টর (অ্যাডভাইজরি) রুমেসা হোসেন, ম্যানেজার (ওয়ান কনসাল্টিং) মাহামুদুল হাসান এবং ম্যানেজার (অ্যাডভাইজরি কর্পোরেট) মো. মোজাম্মেল হক। এই চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের সূচনা হলো, যা ভবিষ্যতে কার্যক্রমের উৎকর্ষতা এবং ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow