জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির
টেস্ট ও ওয়ানডের লড়াই শেষে এবার টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য এসেছে বাংলাদেশের পক্ষে।
চোট ও বিশ্রামের কারণে এই সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়, যিনি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
হৃদয় জানিয়েছেন, ‘আমরা আগে বল করব। দিনের বেলা খেলা, তাই কিছু এডভান্টেজ নিতে চাই। পুরোটাই মোমেন্টামের ব্যাপার।’
জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন, তারা টস জিতলে আগে ব্যাটিংই নেওয়ার কথা ভেবেছিলেন। হারারের চেয়ে এই ভেন্যুতে ভিন্নরকম চ্যালেঞ্জ থাকবে বলেও জানান তিনি। এছাড়া উইকেটও সময়ের সাথে সাথে স্লো হয়ে যেতে পারে।
একনজরে দুই দলের একাদশ :
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে : ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল
টেস্ট ও ওয়ানডের লড়াই শেষে এবার টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য এসেছে বাংলাদেশের পক্ষে।
চোট ও বিশ্রামের কারণে এই সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়, যিনি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
হৃদয় জানিয়েছেন, ‘আমরা আগে বল করব। দিনের বেলা খেলা, তাই কিছু এডভান্টেজ নিতে চাই। পুরোটাই মোমেন্টামের ব্যাপার।’
জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন, তারা টস জিতলে আগে ব্যাটিংই নেওয়ার কথা ভেবেছিলেন। হারারের চেয়ে এই ভেন্যুতে ভিন্নরকম চ্যালেঞ্জ থাকবে বলেও জানান তিনি। এছাড়া উইকেটও সময়ের সাথে সাথে স্লো হয়ে যেতে পারে।
একনজরে দুই দলের একাদশ :
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে : ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।