জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নাচ-গান, দুই নেতাকে বহিষ্কার

জয়পুরহাটের বিএনপির দুই নেতাকে মাহবুব আলম মিঠু ও মাহবুব আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অশ্লীল নাচ-গান করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। এ ঘটনায় আরও ৫ জন নেতকে শোকজ করা হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে মাহবুব আলম মিঠু আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মাহবুব আলম সাধারণ সম্পাদক। শোকজপ্রাপ্ত নেতারা হলেন- সোনামুখী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সোনামুখী ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক এবং সোনামুখী ইউনিয়ন যুবদলের নেতা মিনহাজ। চিঠিতে উল্লেখ করা হয়, শনিবার (৩০ মে) দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছিল। কিন্তু সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে মাহবুব

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নাচ-গান, দুই নেতাকে বহিষ্কার

জয়পুরহাটের বিএনপির দুই নেতাকে মাহবুব আলম মিঠু ও মাহবুব আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অশ্লীল নাচ-গান করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। এ ঘটনায় আরও ৫ জন নেতকে শোকজ করা হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে মাহবুব আলম মিঠু আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মাহবুব আলম সাধারণ সম্পাদক।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন- সোনামুখী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সোনামুখী ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক এবং সোনামুখী ইউনিয়ন যুবদলের নেতা মিনহাজ।

চিঠিতে উল্লেখ করা হয়, শনিবার (৩০ মে) দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছিল। কিন্তু সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে মাহবুব মেম্বার কোনো দলীয় কর্মসূচি পালন করেননি। উল্টো তারা জেলা বিএনপির শীর্ষ নেতা ও স্থানীয় এমপির নাম ভাঙিয়ে সোনামুখী ইউনিয়নের জাফরপুর স্কুল মাঠে অশ্লীল নাচ-গান এবং আনন্দ-উল্লাসে মেতে ছিলেন। তাদের এই আচরণকে সম্পূর্ণ ‘অসাংগঠনিক’ ও গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করে জেলা বিএনপির নির্দেশে তাদের দল থেকে চূড়ান্ত বহিষ্কার করা হয়।

এদিকে ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কারের পর একই অনুষ্ঠানে অংশ নিয়ে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে আরও ৫ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আক্কেলপুর উপজেলা বিএনপি। এদিন বিকেলে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল এবং সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা স্বাক্ষরিত অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, ৩০ মে জাতীয় শোকের দিন থাকা সত্ত্বেও তারা দলীয় নির্দেশনা অনুযায়ী শোক পালন না করে জাফরপুর স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আনন্দ উৎসবে মেতে ছিলেন, যা সংগঠনের নীতি বহির্ভূত ও একটি গর্হিত কাজ। এছাড়া ওই অনুষ্ঠানের অতিথি তালিকায় যাদের নাম ব্যবহার করা হয়েছিল, তাদের কারও কোনো সম্মতিও নেওয়া হয়নি, যা বড় ধরনের সংগঠন বিরোধী কাজ।

নোটিশে আরও বলা হয়েছে, আগামী ৭ (সাত) দিনের মধ্যে নোটিশপ্রাপ্তদের সন্তোষজনক ও যুক্তিযুক্ত উত্তর প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

মাহফুজ রহমান/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow