জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যান এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খাঁন, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি পারভেজ মল্লিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক নুরুল হামিদ এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাজ প্রমুখ।  কেএইচ/এমআরএম

জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যান এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খাঁন, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি পারভেজ মল্লিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক নুরুল হামিদ এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাজ প্রমুখ। 

কেএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow