জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও অনুপ্রাণিত করে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও মানুষকে অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেন। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। তার সততা, দেশপ্রেম ও জাতীয়তাবাদী দর্শন আজও মানুষকে অনুপ্রাণিত করে। শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বেলায়েত হোসেন বলেন, দেশের সংকটময় সময়ে জিয়াউর রহমানের নেতৃত্ব ও ঐতিহাসিক ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। তার আদর্শ ধারণ করেই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সিডিএ চেয়ারম্যান বলেন, ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের বৈষম্য, বঞ্চনা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। বহু নেতাকর্মী কারাবন্দী ছিলেন এবং অনেকেই পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন জীবন কাটিয়েছেন। জিয়াউর রহমানের আদর্শই তাদের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ করেছে। আরও পড়ুন শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা বর্তমান সরকারের প্

জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও অনুপ্রাণিত করে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও মানুষকে অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেন।

তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। তার সততা, দেশপ্রেম ও জাতীয়তাবাদী দর্শন আজও মানুষকে অনুপ্রাণিত করে।

শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বেলায়েত হোসেন বলেন, দেশের সংকটময় সময়ে জিয়াউর রহমানের নেতৃত্ব ও ঐতিহাসিক ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। তার আদর্শ ধারণ করেই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সিডিএ চেয়ারম্যান বলেন, ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের বৈষম্য, বঞ্চনা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। বহু নেতাকর্মী কারাবন্দী ছিলেন এবং অনেকেই পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন জীবন কাটিয়েছেন। জিয়াউর রহমানের আদর্শই তাদের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ করেছে।

বর্তমান সরকারের প্রসঙ্গ টেনে বেলায়েত হোসেন বলেন, তাকে সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। দায়িত্ব পালনে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়ে তিনি বলেন, নগর উন্নয়ন ও সিডিএর স্বার্থে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আপস করা হবে না।

তিনি আরও বলেন, উন্নয়নকাজে গুণগত মানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সরকারি স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদনের পর জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বেলায়েত হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাউজান উপজেলা যুবদল নেতা মাকসুদুল করিম চৌধুরীর কবর জিয়ারত করেন।

এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow