জিয়া ও খালেদা জিয়ার কবরে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত বগুড়া মহানগর বিএনপির নেতারা। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। আরও পড়ুন বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. মশিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন এবং সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান আলী। কেএইচ/বিএ

জিয়া ও খালেদা জিয়ার কবরে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত বগুড়া মহানগর বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. মশিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন এবং সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান আলী।

কেএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow