জিয়া-খালেদার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা, দোয়া চাইলেন দেশবাসীর
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাশেদ খাঁন। এসময় তিনি তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিসৌধে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করা হয়। রাশেদ খাঁন বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আস্থা ও বিশ্বাস রেখে রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস ধরে রাখতে পারি এবং তিনি যে রাজনৈতিক দায়িত্ব আমার ওপর দিয়েছেন, তা যথাযথভাবে পালন করতে পারি।’ তিনি জানান, শেখ হাসিনার সরকারের সময় থেকেই তারেক রহমানের নেতৃত্বে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। তার ভাষ্য, ২০২২ সালের যুগপৎ আন্দোলন, এক দফার আন্দোলন এবং পরবর্তী ছাত্র গণ–অভ্যুত্থানেও তিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভূমিকা রেখেছেন। তিনি দাবি করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি ও নূরুল হক নূর নেতৃত্বে ছিলেন। ২০২৪ স
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাশেদ খাঁন। এসময় তিনি তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিসৌধে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করা হয়।
রাশেদ খাঁন বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আস্থা ও বিশ্বাস রেখে রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস ধরে রাখতে পারি এবং তিনি যে রাজনৈতিক দায়িত্ব আমার ওপর দিয়েছেন, তা যথাযথভাবে পালন করতে পারি।’
তিনি জানান, শেখ হাসিনার সরকারের সময় থেকেই তারেক রহমানের নেতৃত্বে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। তার ভাষ্য, ২০২২ সালের যুগপৎ আন্দোলন, এক দফার আন্দোলন এবং পরবর্তী ছাত্র গণ–অভ্যুত্থানেও তিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভূমিকা রেখেছেন।
তিনি দাবি করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি ও নূরুল হক নূর নেতৃত্বে ছিলেন। ২০২৪ সালে কোটা–সংক্রান্ত আন্দোলন শুরু হলে সেটিকে শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করা হয় এবং সেটি তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে এগিয়ে নেওয়া হয়েছিল।
রাশেদ খাঁন বলেন, ‘আমি আমার জীবনে এমন কোনো কাজ করিনি, যাতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আমার ওপর অনাস্থা স্থাপন করেন।’
তিনি বলেন, জুলাইয়ের গণ–অভ্যুত্থানের সময় রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
তার দাবি, ‘ওই সময়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, নূরুল হক নূর, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অন্যদের সঙ্গে রাজনৈতিক সমন্বয়ের জন্য একাধিক আলোচনা হয়েছিল।’
রাশেদ খাঁন বলেন, ‘২৪-এর গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হতে পারে না। সময় এসেছে রাষ্ট্র পুনর্গঠনের। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ পুনর্গঠনের প্রশ্নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি অভিযোগ করেন, গণ–অভ্যুত্থানের পর বিরোধী রাজনীতির সুযোগ পাওয়া কিছু দল সরকারের রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ ব্যাহত করার চেষ্টা করছে।
তিনি জামায়াতে ইসলামী ও এনসিপির উদ্দেশে বলেন, ‘আপনারা একটি গঠনমূলক বিরোধী দল হওয়ার চেষ্টা করুন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে যে ভাষায় কথা বলত, এখন আপনাদের বক্তব্যেও সেই একই ভাষা শোনা যাচ্ছে।’
তিনি আবারও দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মী এবং সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
কেএইচ/এমআইএইচএস
What's Your Reaction?
