জীবননগরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্ত ইউনিয়নে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও প্রায় ৩০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন উপকারভোগী। চাল নিতে আসা একাধিক ব্যক্তি জানান, সরকারিভাবে ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও তাদের ৯ কেজি ৬৯০ গ্রাম বা ৯ কেজি ৭০০ গ্রাম করে চাল দেওয়া হচ্ছে। এ বিষয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল বলেন, প্রতি বস্তায় চালের পরিমাণ কিছুটা কম থাকতে পারে। ওজনের সময় সামান্য কমবেশি হতে পারে। সরকার থেকে যে পরিমাণ ভিজিএফ চাল পাওয়া যায়, তা উপকারভোগীদের মধ্যেই বিতরণ করা হচ্ছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদ উপলক্ষে দুস্থ ও হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কোনোভাবে ১০ কেজির কম দেওয়ার সুযোগ নেই। হুসাইন মালিক/আরএইচ/এএসএম

জীবননগরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্ত ইউনিয়নে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও প্রায় ৩০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন উপকারভোগী।

চাল নিতে আসা একাধিক ব্যক্তি জানান, সরকারিভাবে ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও তাদের ৯ কেজি ৬৯০ গ্রাম বা ৯ কেজি ৭০০ গ্রাম করে চাল দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল বলেন, প্রতি বস্তায় চালের পরিমাণ কিছুটা কম থাকতে পারে। ওজনের সময় সামান্য কমবেশি হতে পারে। সরকার থেকে যে পরিমাণ ভিজিএফ চাল পাওয়া যায়, তা উপকারভোগীদের মধ্যেই বিতরণ করা হচ্ছে।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদ উপলক্ষে দুস্থ ও হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কোনোভাবে ১০ কেজির কম দেওয়ার সুযোগ নেই।

হুসাইন মালিক/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow