জীবনে কখনও প্রথম হতে না পারা সেই মেয়েটিই হলেন সেরা সুন্দরী

শিক্ষাজীবন থেকে শুরু করে নানা রকম প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। সবসময় দ্বিতীয় বা তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। সেই মেয়েটিই এবার সবার সেরা অর্থাৎ প্রথম হয়ে চমকে দিলেন সবাইকে। বলছি বিদুষী বর্ণিতার কথা। ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর মঞ্চে সেরা সুন্দরীর মুকুট জিতে প্রথম হওয়ার স্বাদ পেলেন রাজশাহীর এই মেয়ে। নিজের স্বপ্নপূরণ ও ব্যক্তি জীবনের গল্প শোনাতে গিয়ে এমনটাই বলছিলেন বর্ণিতা। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা। জমকালো আয়োজন শেষে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় বর্ণিতাকে। বিজয়ীর হাতে স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান ও আরও অনেকে। বিজয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করে বর্ণিতা বলেন, পুরস্কার ঘোষণার সময় তিনি এতটাই নার্ভাস ছিলেন যে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। দীর্ঘ যাত্রার কথা স্মরণ করে তিনি জানান, কখনও ভাবেননি এত দূর আসতে পারবেন। আল্লাহর রহমত, মানুষের ভালোবাসা এবং নিজের পরিশ্রমের ফলেই এই অর

জীবনে কখনও প্রথম হতে না পারা সেই মেয়েটিই হলেন সেরা সুন্দরী

শিক্ষাজীবন থেকে শুরু করে নানা রকম প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। সবসময় দ্বিতীয় বা তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। সেই মেয়েটিই এবার সবার সেরা অর্থাৎ প্রথম হয়ে চমকে দিলেন সবাইকে। বলছি বিদুষী বর্ণিতার কথা। ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর মঞ্চে সেরা সুন্দরীর মুকুট জিতে প্রথম হওয়ার স্বাদ পেলেন রাজশাহীর এই মেয়ে।

নিজের স্বপ্নপূরণ ও ব্যক্তি জীবনের গল্প শোনাতে গিয়ে এমনটাই বলছিলেন বর্ণিতা।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা। জমকালো আয়োজন শেষে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় বর্ণিতাকে।

বিজয়ীর হাতে স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান ও আরও অনেকে।

বিজয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করে বর্ণিতা বলেন, পুরস্কার ঘোষণার সময় তিনি এতটাই নার্ভাস ছিলেন যে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। দীর্ঘ যাত্রার কথা স্মরণ করে তিনি জানান, কখনও ভাবেননি এত দূর আসতে পারবেন। আল্লাহর রহমত, মানুষের ভালোবাসা এবং নিজের পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‌‘আমি সব সময় পড়ালেখায় ভালো ফল করার চেষ্টা করেছি। কিন্তু জীবনে কখনও প্রথম হতে পারিনি। সব সময় দ্বিতীয় বা তৃতীয় হয়েছি। সব সময়ই মনে হতো, কোথাও না কোথাও প্রথম হতে চাই। আজ সত্যিই আমি এই মঞ্চে প্রথম হতে পেরেছি।’

দীর্ঘ সাত বছর পর ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার নতুন আসরে নতুন সুপারস্টার পেল দেশের বিনোদন অঙ্গন। এর মাধ্যমে অর্ধযুগ পর আবারও আলোচনায় এল জনপ্রিয় এই প্রতিযোগিতা, আর শিরোপা জিতলেন বিদুষী বর্ণিতা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow