জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ
কুড়িগ্রামের রাজীবপুরে পাটক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে হাফিজুর রহমান (২৯) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর আজমিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ওই গ্রামের মো. নুরু মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও জীবিকার তাগিদে অন্যের জমিতে দিনমজুর হিসেবে কৃষিকাজ করতে যান হাফিজুর রহমান। সকাল ১০টার দিকে পাটক্ষেতে কাজ করার সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। হঠাৎ একটি বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। মোহনগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, ‘হাফিজুর অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ছিলেন। প্রতিদিনের মতো আজও তিনি জীবিকার তাগিদে অন্যের জমিতে কাজ করতে গিয়েছিলেন। পাটক্ষেতে কাজ করার সময় আকস্মিক এই বজ্রপাতে তার এমন অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
কুড়িগ্রামের রাজীবপুরে পাটক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে হাফিজুর রহমান (২৯) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর আজমিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ওই গ্রামের মো. নুরু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও জীবিকার তাগিদে অন্যের জমিতে দিনমজুর হিসেবে কৃষিকাজ করতে যান হাফিজুর রহমান। সকাল ১০টার দিকে পাটক্ষেতে কাজ করার সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। হঠাৎ একটি বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
মোহনগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, ‘হাফিজুর অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ছিলেন। প্রতিদিনের মতো আজও তিনি জীবিকার তাগিদে অন্যের জমিতে কাজ করতে গিয়েছিলেন। পাটক্ষেতে কাজ করার সময় আকস্মিক এই বজ্রপাতে তার এমন অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
What's Your Reaction?