জুতার তলিতে লুকানো ৪৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
অভিনব কায়দায় জুতার তলির ভেতরে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৪৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৪টার দিকে সোনারগাঁ থানার আষারিয়ারচর এলাকার বিসমিল্লাহ তেলের পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট পরিচালনার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মামুনুর (২৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার গুদারবিল এলাকার নুরুল আলমের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জে সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর আরিফুজ্জামান ফোর্স নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নতুন নতুন কৌশল ব্যবহার করছে। এবার জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে পরিবহনের চেষ্টা করা হয়েছিল। তবে পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযা
অভিনব কায়দায় জুতার তলির ভেতরে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৪৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৪টার দিকে সোনারগাঁ থানার আষারিয়ারচর এলাকার বিসমিল্লাহ তেলের পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট পরিচালনার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মামুনুর (২৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার গুদারবিল এলাকার নুরুল আলমের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জে সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর আরিফুজ্জামান ফোর্স নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নতুন নতুন কৌশল ব্যবহার করছে। এবার জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে পরিবহনের চেষ্টা করা হয়েছিল। তবে পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
গ্রেপ্তার মামুনুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্ত।