জুনিয়র এনটিআরকে ঘিরে উন্মাদনা, ভক্তদের সামলাতে পুলিশের লাঠিচার্জ

ভারতের বেঙ্গালুরু-তে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খল দৃশ্যে। দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার জুনিয়র এনটিআর-কে একনজর দেখতে হাজারো ভক্ত ভিড় জমালে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। উপচে পড়া জনসমাগমে তৈরি হয় চরম হুড়োহুড়ি, আর সেই ভিড় সামাল দিতে শেষ পর্যন্ত মাঠে নামে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে চালানো হয় লাঠিচার্জ। সেসময় উদ্বোধনের আনন্দমুখর আয়োজন মুহূর্তেই পরিণত হয় উত্তেজনাপূর্ণ নাটকীয় ঘটনায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার সেই হাসপাতাল প্রাঙ্গণে ভক্তদের ভিড়ে এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয় তারকাকে একনজর দেখতে আসা মানুষের চাপে সেখানে পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।   ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ভেতরে এনটিআরকে দেখতে হাজার হাজার ভক্ত হুড়োহুড়ি শুরু করলে একটি চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) ভেঙে পড়ে। জনস্রোতের চাপে ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে; একজন ভক্ত চলন্ত সিঁড়ির ওপর পড়ে গিয়ে আহত হন। এছাড়াও অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ভিড় ঠেলে পথ তৈরি করতে

জুনিয়র এনটিআরকে ঘিরে উন্মাদনা, ভক্তদের সামলাতে পুলিশের লাঠিচার্জ

ভারতের বেঙ্গালুরু-তে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খল দৃশ্যে। দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার জুনিয়র এনটিআর-কে একনজর দেখতে হাজারো ভক্ত ভিড় জমালে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। উপচে পড়া জনসমাগমে তৈরি হয় চরম হুড়োহুড়ি, আর সেই ভিড় সামাল দিতে শেষ পর্যন্ত মাঠে নামে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে চালানো হয় লাঠিচার্জ। সেসময় উদ্বোধনের আনন্দমুখর আয়োজন মুহূর্তেই পরিণত হয় উত্তেজনাপূর্ণ নাটকীয় ঘটনায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার সেই হাসপাতাল প্রাঙ্গণে ভক্তদের ভিড়ে এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয় তারকাকে একনজর দেখতে আসা মানুষের চাপে সেখানে পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।  

ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ভেতরে এনটিআরকে দেখতে হাজার হাজার ভক্ত হুড়োহুড়ি শুরু করলে একটি চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) ভেঙে পড়ে। জনস্রোতের চাপে ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে; একজন ভক্ত চলন্ত সিঁড়ির ওপর পড়ে গিয়ে আহত হন।

এছাড়াও অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ভিড় ঠেলে পথ তৈরি করতে হিমশিম খান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ এসে লাঠিচার্জ করে ভক্তদের ছত্রভঙ্গ করে দেয়।

বিষয়টি বিতর্ক তৈরি করেছে ব্যাপক। হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের অনেকেই এই ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, একটি হাসপাতালের ভেতর এত মানুষের প্রবেশের অনুমতি কীভাবে দেওয়া হলো।

সবশেষ জুনিয়র এনটিআরকে  দেখা যায় ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘ওয়ার টু’-তে। এই সিনেমার মাধ্যমেই তার বলিউডে অভিষেক হয়। এই ছবিতে তার পাশাপাশি অভিনয় করেন হৃতিক রোশন , কিয়ারা আদভানিসহ আরও অনেকে। এছাড়া বর্তমানে তিনি ‘ড্রাগন’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow