জুনে তথ্য সংগ্রহ, জুলাইয়ে এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু করতে কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বর্তমানে শিক্ষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। জুনের মধ্যে এ কাজ শেষ হবে। এরপর জুলাইয়ে বদলির আবেদন শুরু হতে পারে। রোববার (২৪ মে) মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারও এ বিষয়ে আন্তরিক। আমরা সফটওয়্যার প্রস্তুত করেছি। ঈদুল আজহার পর ডাটা সংগ্রহ শুরু হবে। বদলির আবেদন কবে থেকে শুরু হতে পারে- এমন প্রশ্নে মাউশির ডিজি বলেন, আগামী জুন মাসের মধ্যে শিক্ষকদের ডাটাবেজ সংগ্রহের কাজ শেষ হয়ে যাবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারের নির্দেশনা মোতাবেক বদলির আবেদনের কার্যক্রম শুরু হবে। এএএইচ/এমআইএইচএস
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু করতে কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বর্তমানে শিক্ষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। জুনের মধ্যে এ কাজ শেষ হবে। এরপর জুলাইয়ে বদলির আবেদন শুরু হতে পারে।
রোববার (২৪ মে) মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারও এ বিষয়ে আন্তরিক। আমরা সফটওয়্যার প্রস্তুত করেছি। ঈদুল আজহার পর ডাটা সংগ্রহ শুরু হবে।
বদলির আবেদন কবে থেকে শুরু হতে পারে- এমন প্রশ্নে মাউশির ডিজি বলেন, আগামী জুন মাসের মধ্যে শিক্ষকদের ডাটাবেজ সংগ্রহের কাজ শেষ হয়ে যাবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারের নির্দেশনা মোতাবেক বদলির আবেদনের কার্যক্রম শুরু হবে।
এএএইচ/এমআইএইচএস
What's Your Reaction?