জুলাইয়ের আজাদি একক কোনো ব্যক্তি বা দলের নয়: বাংলাদেশ খেলাফত আন্দোলন
জুলাই গণঅভ্যুত্থানকে কোনো ব্যক্তি বা দলের একক অর্জন হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছে করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। বুধবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলা হয়। এতে সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, জুলাইয়ের আজাদি একক কোনো ব্যক্তি বা দলের নয়। জুলাই গণ-অভ্যুত্থানের মূল স্লোগান ছিল ‘গোলামি না আজাদি’। ২০২৪ সালে শেখ হাসিনার শাসন থেকে আজাদি মিললেও দেশের মানুষ এখনো প্রকৃত আজাদি পায়নি। তার দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে কখনোই প্রকৃত আজাদি প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রকৃত আজাদি অর্জনের লক্ষ্যে গণবিপ্লবের মাধ্যমে খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিরাপত্তাসহ সার্বিক দায়িত্ব রাষ্ট্র ও সরকারকে নিতে হ
জুলাই গণঅভ্যুত্থানকে কোনো ব্যক্তি বা দলের একক অর্জন হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছে করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
বুধবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলা হয়।
এতে সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, জুলাইয়ের আজাদি একক কোনো ব্যক্তি বা দলের নয়। জুলাই গণ-অভ্যুত্থানের মূল স্লোগান ছিল ‘গোলামি না আজাদি’। ২০২৪ সালে শেখ হাসিনার শাসন থেকে আজাদি মিললেও দেশের মানুষ এখনো প্রকৃত আজাদি পায়নি।
তার দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে কখনোই প্রকৃত আজাদি প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রকৃত আজাদি অর্জনের লক্ষ্যে গণবিপ্লবের মাধ্যমে খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিরাপত্তাসহ সার্বিক দায়িত্ব রাষ্ট্র ও সরকারকে নিতে হবে। তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যারা মানুষের অবদানের স্বীকৃতি দেয় না, তারা আল্লাহর শুকরিয়াও আদায় করে না।
এ সময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসাইন ও শাহিনুর আলম।
What's Your Reaction?