জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে ভ্রাম্যমাণ সংগীত আয়োজন

গণযোগাযোগ অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনের আয়োজন করেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর গণযোগাযোগ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মো. আব্দুল জলিল বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের সামাজিক ও নাগরিক চেতনার শক্তিশালী প্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। বিশ্বের ইতিবাচক পরিবর্তনের ইতিহাসে তরুণদের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। অন্যায়, অনিয়ম, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে তরুণরাই যুগে যুগে সোচ্চার হয়ে সমাজে পরিবর্তনের পথ তৈরি করেছে এবং জনগণের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, ২০২৪ সালে কোটা সংস্কার-সংক্রান্ত একটি রায়কে কেন্দ্র করে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে রূপ নেয়। বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয় ইতিহাসের এক

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে ভ্রাম্যমাণ সংগীত আয়োজন

গণযোগাযোগ অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনের আয়োজন করেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর গণযোগাযোগ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মো. আব্দুল জলিল বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের সামাজিক ও নাগরিক চেতনার শক্তিশালী প্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। বিশ্বের ইতিবাচক পরিবর্তনের ইতিহাসে তরুণদের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। অন্যায়, অনিয়ম, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে তরুণরাই যুগে যুগে সোচ্চার হয়ে সমাজে পরিবর্তনের পথ তৈরি করেছে এবং জনগণের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ২০২৪ সালে কোটা সংস্কার-সংক্রান্ত একটি রায়কে কেন্দ্র করে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে রূপ নেয়। বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয় ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায়, যা জনগণের ক্ষমতায়নের আকাঙ্ক্ষাকে আরও সুদৃঢ় করেছে। এই ঐতিহাসিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

গণযোগাযোগ অধিদপ্তরের নিজস্ব সংগীত দল দুটি উপ-দলে বিভক্ত হয়ে ট্রাকযোগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন জনবহুল এলাকায় সংগীত পরিবেশন করে। এ আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, তরুণদের সামাজিক ও নাগরিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেনসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসএম/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow