জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, অভিযোগটি গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ওসি বলেন, “অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করার অভিযোগে মেহের আফরোজ শাওনসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুলাই আন্দোলনের সময় এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ও আলোচনা সৃষ্টি হয়েছিল। এরই ধারাবাহিকতায় তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষ

জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি জানান, অভিযোগটি গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ওসি বলেন, “অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করার অভিযোগে মেহের আফরোজ শাওনসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুলাই আন্দোলনের সময় এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ও আলোচনা সৃষ্টি হয়েছিল। এরই ধারাবাহিকতায় তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow